বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ডেঙ্গু রোগী শনাক্ত হলেই ২০০ গজ এলাকায় মশক নিধন: নাসিক প্রশাসক নির্বাচনের আগেই নারায়ণগঞ্জে বাকি ৩৬ সরকারি অস্ত্র উদ্ধারের আশা ডিসির সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ষষ্ঠ কেন্দ্রীয় সম্মেলন সফল করার লক্ষ্যে নারায়ণগঞ্জে মতবিনিময় সভা মাদক আর বাল্যবিবাহ গোটা সমাজটাকে বসবাসের অযোগ্য করে তুলছে: ইন্সপেক্টর নূরুল ইসলাম হেফাজতের নারায়ণগঞ্জ জেলা কমিটিতে সোনারগাঁয়ের শফিকুল ইসলাম জামী ও ইউসুফ মাহমুদ দুর্গাপূজায় নারায়ণগঞ্জে ৭৫০ পুলিশ, নিরাপত্তায় থাকবে বিশেষ টহল টিম বন্দরে জেলা প্রশাসকের বিভিন্ন দপ্তর পরিদর্শন, জনসেবার মানোন্নয়নে দিকনির্দেশনা ডেঙ্গু প্রতিরোধে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের পরিচ্ছন্নতা ও মশক নিধন কর্মসূচি সোনারগাঁয়ে ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান আতাউর রহমানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন এশিয়ান প্রফেশনাল অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেলেন মীম শরৎ গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সোহাগ

ষড়যন্ত্র করে আমাকে পরিকল্পিতভাবে ফাঁসানো হয়েছে- সেলিম প্রধান

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ২০ এপ্রিল, ২০২৪
  • ৩০৭ 🪪

রুপগন্জের কৃতি সন্তান সেলিম প্রধান নিজেকে নির্দোষ দাবী করে সংবাদ সম্মেলনে বলেন আমাকে ষড়যন্ত্রমূলক ভাবে পাশানো হয়েছে।

ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা ও গ্রেপ্তারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন জাপান-বাংলাদেশ গ্রুপের চেয়ারম্যান সেলিম প্রধান। শনিবার (২০ শে এপ্রিল) দুপুরে নারায়ণগঞ্জ নতরীর একটি রেস্তোরাঁয় ওই সংবাদ সম্মেলন করেন তিনি। এ সময় রাশিয়ার নাগরিক স্ত্রী আনা প্রধান, তিন সন্তান ও তাঁর ব্যাক্তিগত আইনজীবী উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে সেলিম প্রধানের দাবি করেন তাকে ‘ষড়যন্ত্র করে পরিকল্পিতভাবে ফাঁসানো হয়েছে’। সেলিম প্রধান জানান, আনি সেলিম প্রধান নারায়ণগঞ্জের সন্তান। ২০১৯ সালের ৩০ সেপ্টেম্বর আমাকে ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছে। একটি বাহিনীর সাবেক প্রধান কর্মকর্তার দুই ভাই (হারিছ আহমেদ ও জোসেফ আহমেদ) পরিকল্পিতভাবে আমাকে ফাঁসিয়ে দিয়েছে। আন্তর্জাতিক মিডিয়া আল জাজিরায় তাদের নিয়ে ভিডিও প্রকাশিত হয়েছে। সেখানে হারিছ স্পষ্ট করে বলেছে, আমাকে কিভাবে ফাঁসানো হয়েছে, কিভাবে ক্ষমতার অপব্যবহার করে র‍্যাব দিয়ে আমাকে প্লেন থেকে আটক করা হয়েছে। অথচ এয়ারপোর্টে ইমিগ্রেশন অতিক্রম করার মানে হচ্ছে, তার বিরুদ্ধে কোন অভিযোগ নেই। আইনি কোন মামলা বা জটিলতা নেই। তারপরও আমাকে প্লেন থেকে আটক করে পরিকল্পিতভাবে নাটক সাজিয়ে গ্রেপ্তার করেছে। আমার বিরুদ্ধে অর্থ পাঁচারের অভিযোগ তোলা হয়। এরপর ক্ষমতার অপব্যবহার করে আমাকে চার বছর একদিন জেল খাটিয়েছে। এ সময় আমার শিশু সন্তানদের নিয়ে স্ত্রী আনা প্রধান আদালতের বারান্দায় বারান্দায় ঘুরেছে। একজন বাবার কাছ থেকে তার শিশু সন্তানদের দূরে রাখার যে কী কষ্ট তা একমাত্র একজন বাবা অনুভব করতে পারবে। আপনারাও তো কারও না কারও বাবা, কারও না কারও সন্তান। একবার কল্পনা করে দেখুন আমার কতটুকু কষ্ট হয়েছে। আমার জীবনের সেই রঙিন দিনগুলো কে ফিরিয়ে দেবে? আমাকে ষড়যন্ত্র করে পরিকল্পিতভাবে ফাঁসানো হয়েছে, আমি ওই ষড়যন্ত্রকারীদের বিচার চাই।

তিনি আরও বলেন, আমি জেল থেকে বের হয়ে এই ষড়যন্ত্রের কথা গণমাধ্যমে বলে এসেছি। এমনকি জেলে আটক থাকা অবস্থায়ও বলেছি। তারপরও আমার নিরপরাধ হওয়ার নানা তথ্য- উপাত্ত সংগ্রহ করতে দীর্ঘ সময় লেগেছে। এসব সম্পন্ন করে আপনাদের সামনে উপস্থিত হয়েছি।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102