মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জের নবাগত পুলিশ সুপারকে চেম্বার অব কমার্সের ফুলেল শুভেচ্ছা নোয়াগাঁওয়ে বিএনপি নেতাদের শেল্টারে জাপার আরমান-জুলহাসের অবৈধ ড্রেজার ব্যবসা ১২০ কোটি টাকা ব্যয়ে নারায়ণগঞ্জে পুনর্নির্মিত হচ্ছে ১১ তলা বিশিষ্ট ‘শহীদ জিয়া হল’: নাসিক প্রশাসক  বিএনপি নেতা হাজী শহিদুল্লাহর সঙ্গে কুতুবপুর মাদরাসা সংরক্ষণ ঐক্য পরিষদের সৌজন্য সাক্ষাৎ ৯৭ নারীকে কম্পিউটার, সেলাই মেশিন ও ফুড কার্ট বিতরণ করালো নাসিক জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জে জামায়াতের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান সোনারগাঁয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা: নবগঠিত কমিটির পরিচিতি অনুষ্ঠিত   মাত্র দুই সপ্তাহেই সর্ব মহলে আস্থার প্রতীক: নারায়ণগঞ্জে জনপ্রিয়তার শীর্ষে পুলিশ সুপার হাবিবুর রহমান ফতুল্লায় ‘বেগম খালেদা জিয়া স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট’-এর জমকালো উদ্বোধন চাষাড়ায় সন্ত্রাসীদের গুলিতে নিহত শুভর হত্যাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন

দুঃস্থ মানব কল্যাণ সোসাইটির উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ 

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ৬ এপ্রিল, ২০২৪
  • ৩৮৩ 🪪

পবিত্র  ঈদ উল ফিতর উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবারও  সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন দুঃস্থ মানব কল্যাণ সোসাইটির উদ্যোগে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

২৬ রমজান(৬ এপ্রিল) রোজ শনিবার নারায়ণগঞ্জ জেলা শহরের সিদ্ধিরগঞ্জ থানাধীন পাঠানটুলী বাসট্যান্ডে এ ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

ঈদ সামগ্রী’র বিতরণী আয়োজনে সংগঠনের আহ্বায়ক মোঃ মিঠুন মিয়া’র সভাপতিত্বে এ সময়  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবু বকর সিদ্দিক।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মিলিত নাট্যকর্মী জোট এর সভাপতি মোঃ শাহ্ জাহান, সিদ্ধিরগঞ্জ থানা কৃষক লীগের সাধারণ সম্পাদক ইয়াছিন মিয়া, জাতীয় দলের সাবেক ফুটবলার মোঃ মোতালেব, সমাজ সেবক খোকন, দৈনিক আমার সময় নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি সাংবাদিক ও কবি মোঃ শফিকুল ইসলাম আরজু, অনলাইন নিউজ পোর্টাল আলোর ধারার সম্পাদক মোঃ আসলাম মিয়া, এশিয়ান টিভির সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি সাংবাদিক মোঃ ফারুক, সাংবাদিক মুন্না, সাংবাদিক রিপন মাহমুদ আকাশ,অনলাইন ডেইলি নারায়ণগঞ্জের সম্পাদক সাংবাদিক মোঃ মনির হোসেন, সাংবাদিক মনিরুজ্জামান ও ওয়ারদে রহমান, মোঃ মামুন, মোঃ মেরাজসহ সংগঠনের সদস্য ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102