মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
শিরোনাম :
বন্দরে টেলিভিশনের জন্য ‘তাবিজের  বউ’ নাটকের চিত্রগ্রহণ শুরু নারীদের আত্মনির্ভরশীল করতে মদনপুরে  দিনব্যাপী রান্না’র প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত নোয়াখালীর হাতিয়ায় ধর্ষণের অভিযোগে ছাত্র ফেডারেশন সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি নারায়ণগঞ্জ-৫ আসনে আবুল কালাম এমপি নির্বাচিত হওয়ায় ১৬ নং ওয়ার্ড বিএনপি ও যুবদলের দোয়া  আড়াইহাজার নাগরিক সোসাইটির আহ্বায়ক হলেন সিআইপি নুরখাঁন, সদস্যসচিব লায়ন কামাল হোসেন পলাশ মান্নানের বিজয়ে সনমান্দীতে দোয়া মাহফিল রূপগঞ্জে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ, পুড়ে ছাই আসবাবপত্র স্বৈরাচার প্রতিরোধ দিবসে বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার শ্রদ্ধাঞ্জলি নারায়ণগঞ্জ-৫ আসনে ফলাফল পাল্টে দেওয়ার অভিযোগ দেওয়াল ঘড়ি প্রতীকের প্রার্থী এবিএম সিরাজুল মামুনের এড.আবুল কালাম চতুর্থবার এমপি নির্বাচিত হওয়ায় ইসমাইল হোসেন কাউছারের অভিনন্দন

বন্দরে সেলিম ওসমানের নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ২৭ ডিসেম্বর, ২০২৩
  • ২১৭ 🪪

নারায়ণগঞ্জ-৫ আসনে জাতীয় পার্টি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা সেলিম ওসমানের নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এসময় আওয়ামী লীগ, জাতীয় পার্টিসহ বেশ কয়েকজন বিএনপির নেতাও উপস্থিত ছিলেন। এছাড়া বন্দর উপজেলার হাজার হাজার নারী-পুরুষ ওই সমাবেশে অংশ নেয়।

মঙ্গলবার (২৬শে ডিসেম্বর) দুপুর ১টা থেকেই বন্দর উপজেলার বিভিন্ন ওয়ার্ড-ইউনিয়ন থেকে মিছিল নিয়ে আসতে শুরু করেন বিভিন্ন দলের নেতাকর্মীরা। পাশাপাশি দলে দলে ওই সমাবেশে যোগদেন সাধারণ নারী-পুরুষও। সারে ৩টার দিকে মঞ্চে উঠেন সমাবেশের মধ্যমণি সেলিম ওসমান। এসময় তার সাথে ছিলেন তার সহধর্মিনী নাসরিন ওসমান ও ছোট বোন নিগার ওসমান।

এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা পরিষদের চেয়ারম্যান ও মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বাবু চন্দন শীল, বন্দর উপজেলার পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এ রশিদ, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. আবু হাসনাত মো শহীদ বাদল, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. খোকন সাহা, জেলা জাতীয় পার্টির সভাপতি সানাউল্লাহ সানু, সাবেক নারী সংসদ সদস্য হোসনে আরা বাবলী, মহানগর জাতীয় পার্টির সভাপতি মোদাচ্ছেরুল হক দুলাল, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিএম আরমান আইন বিষয়ক সম্পাদক এ্যাড. ওয়াজেদ আলী খোকন।- মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাহমুদা মালা, বিশিষ্ট আইনজীবী জিয়াসমিন আহম্মেদ, মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও কাউন্সিলর আফজাল হোসেন, কলাগাছিয়া ইউনিয়নের চেয়ারম্যান দেলোয়ার হোসেন প্রধান, বন্দর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এহসানউদ্দিন আহাম্মেদ, মুছাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাকসুদ আহাম্মেদ, জেলা পরিষদের সদস্য মাসুম আহাম্মেদ, ধামগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল হোসেন, সাবেক কাউন্সিলর ও বিএনপি নেতা হান্নান, ২৭নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ সিরাজুল ইসলাম, ২২নং ওয়ার্ড কাউন্সিলর ও বিএনপি নেতা সুলতান আহম্মেদ ভুইয়া প্রমুখ।

এসময় প্রধান অতিথির বক্তব্যে সেলিম ওসমান বলেন, ‘এই নির্বাচন আমার জন্য না, এটা ভবিষ্যৎ প্রজন্মের। আপনারা যদি একটি ভোট দেন মনে করবেন, একটা সিল দিলেন, একটা দেশদ্রোহীকে হত্যা করলেন। বাংলাদেশের একজন অরজিনাল নাগরিক হলেন। আমাদের দেশ এখন ডিজিটাল হয়েছে। অনায়াসে মুঠোফোনের মাধ্যমে আমরা ঘরে থেকে বাইরের খবর পাচ্ছি। ফোনের মাধ্যমে ভিডিও দিয়ে একে অপরের সাথে কথা বলছি। দেশকে আমাদের আরও উন্নত করতে হবে। সামনে আমাদের স্মার্ট বাংলাদেশে রূপ নেবে, এর জন্য বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে জয়যুক্ত করতে হবে।’

নাসরিন ওসমান বলেন, আমি বলবো না আপনারা সেলিম ওসমান সাহেবকে ভোট দিবেন। কারণ আপনারা যদি মনে করেন সেলিম ওসমান আপনাদের কাছে থাকবেন বা আপনাদের জন্য কিছু করেছেন, তাহলে অবশ্যই নিজের থেকে ভোট দিবেন। আমি মনে করি না আমার এটা বলার অপেক্ষা রাখেন। আপনারা যদি তাকে ভালোবাসেন তাহলে অবশ্যই তাকে একটা ভোট দিবেন। আপনাদের সাথে পথ চলার একটা সুযোগ করে দিবেন।

ভিপি বাদল বলেন, আজ সব মানুষ বলাবলি করছে, সেলিম ওসমানের বিশাল জনসভা আজ জনসমুদ্রে পরিণত হয়েছে। তাই আপনাদের অভিনন্দন জানাই। আমি শুধু আপনাদেরকে বলতে চাই, নাসিম ভাইয়ের অত্যন্ত আদরের ছোট ভাই সেলিম ভাই। রাত নাই, দিন নাই, অক্লান্ত পরিশ্রম করেছেন আমাদের প্রাণপ্রিয় নেতা সেলিম ভাই। আপনাদের কাছে আহ্বান জানাই, বিএনপিকে প্রত্যাখ্যান করুন। আর সেটা ৭ তারিখে লাঙ্গল মার্কায় ভোট দিয়ে প্রমাণ করে দিবেন।

চন্দনশীল বলেন, আমরা বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক, জননেত্রী শেখ হাসিনার সিদ্ধান্ত আমাদের কাছে চূড়ান্ত যে, ৭ জানুয়ারি নির্বাচন হবে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপান্ত্রিত করার ঘোষণা দিয়েছে। সেই স্মার্ট বাংলাদেশ গড়ার কাজে, বাংলাদেশের ৩শ’ আসনের মধ্যে নারায়ণগঞ্জ-৫ আসনে প্রার্থী দিয়েছেন আমাদের প্রিয় নেতা একেএম সেলিম ওসমানকে। প্রধানমন্ত্রীর পছন্দের প্রার্থী সেলিম ওসমানকে লাঙ্গল মার্কায় ভোট দিয়ে আমরা তাকে বিজয়ী করে ঘরে ফিরবো। এছাড়াও বিভিন্ন ওয়ার্ড জাতীয় পার্টি ও আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102