বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় জামায়াতের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কর্মসূচি আমরা সবাই ভাই ভাই, সম্প্রীতির বাংলাদেশ গড়তে আমরা সবসময় আপনাদের পাশে আছি: রাকিব না’গঞ্জ জেলা পূজা উদযাপন ফ্রন্টের শারদীয় শুভেচ্ছা বিনিময় ও আর্থিক অনুদান বিতরণ অনুষ্ঠিত  বিসিকে ফকির এ্যাপারেলসে উৎসবমুখর পরিবেশে শ্রমিক অংশগ্রহণকারী কমিটি নির্বাচন সম্পন্ন অচল রাস্তা ও জলাবদ্ধতায় দুর্ভোগে ফতুল্লার ৯ নম্বর ওয়ার্ডবাসী; সংস্কারের আশ্বাসের তিন মাসেও হয়নি দৃশ্যমান অগ্রগতি সেলিনা হাসপাতালের চেয়ারম্যান আলীনূর শরীফ শামীমের শারীরিক খোঁজ নিলেন বিপিএইচসিডিএ নেতৃবৃন্দ এসপি অফিস থেকে চানমারী পর্যন্ত লিংক রোডে ফের পরিচ্ছন্নতা অভিযান: ময়লা ফেললে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিসির হকারদের উচ্ছেদ নয়, শৃঙ্খলা ও জনভোগান্তি কমাতেই উদ্যোগ: চাঁদা আদায়ের অভিযোগ অস্বীকার এলাকাবাসীর দীর্ঘ ৮ বছর বিরতির পর নারায়ণগঞ্জ সদর উপজেলায় আবারও অনুষ্ঠিত হতে যাচ্ছে কাব ক্যাম্পুরী ‘কথা নয়, এখন কাজের পালা’: অবৈধ অটো ও ফুটপাত মুক্ত করতে নাসিক প্রশাসকের কঠোর বার্তা

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ১নং ওয়ার্ডে আওয়ামী লীগের উঠান বৈঠক অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩
  • ৩৪৭ 🪪
 আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ১নং ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যোগে নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৯ ডিসেম্বর) রাতে ফতুল্লার কাশীপুর গুদারা ঘাট সংলগ্ন নবনির্মিত আওয়ামী লীগ কার্যালয়ে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এ. কে. এম. শামীম ওসমান।
উক্ত উঠান বৈঠকে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে শামীম ওসমান নেতা-কর্মীদের উদ্দেশ্যে বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন।
ফতুল্লা থানা আওয়ামী লীগের সভাপতি ও কাশীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম. সাইফ উল্লাহ বাদলের সভাপতিত্বে এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- ফতুল্লা থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোমেন শিকদার, ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আমীর উল্লাহ রতন, সহ প্রচার সম্পাদক রেহান শরীফ বিন্দু, কাশিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আইয়ুব আলী, সাধারণ সম্পাদক এম. এ. সাত্তার, সাংগঠনিক সম্পাদক জুয়েল প্রধান, ফতুল্লা থানা যুবলীগ নেতা নাজমুল হাসান সাজন সহ অন্যান্য নেতা-কর্মীরা।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102