শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
শিরোনাম :
ত্রয়োদশ জাতীয় নির্বাচন উপলক্ষে নারায়ণগঞ্জে আনসার ও ভিডিপির প্রস্তুতিমূলক সমাবেশ অনুষ্ঠিত  জামতলায় ‘এসো কিছু করি’ সংগঠনের উদ্যোগে শতাধিক শিশুর বিনামূল্যে সুন্নতে খাৎনা সম্পন্ন একজন স্বতন্ত্র প্রার্থী টাকার বিনিময়ে ভোট কেনার অপচেষ্টা করছেন: দুলাল হোসেন সোনারগাঁয়ে মরহুম বীর মুক্তিযোদ্ধা আমান উল্লাল আমান স্মৃতি ডিগবার ফুটবল ম্যাচ অনুষ্ঠিত সোনারগাঁয়ে ভালো মানুষের সংখ্যা বেশি: গিয়াসউদ্দিন রুপগঞ্জের সিরিজ ডাকাতির রহস্য উদ্ঘাটন: পিবিআইয়ের জালে দুর্ধর্ষ ডাকাত হোসেন মিয়া মুছাপুরে ফুটবল মার্কার সমর্থনে নার্গিস মাকসুদ হোসেনের গণসংযোগ ও নির্বাচনী সভা নির্বাচিত হলে মাদক ও চাঁদাবাজমুক্ত সোনারগাঁ গড়ে তোলা হবে: আজহারুল ইসলাম মান্নান নাঃগঞ্জে জাতীয় গ্রন্থাগার দিবসে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত বন্দরে কলাগাছিয়া ইউনিয়ন ৪নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে ধানের শীষের পক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত

না’গঞ্জ সদর থানা যুবলীগের আনন্দ মিছিল ও প্রধানমন্ত্রী সুস্থতা কামনা করে দোয়া

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০২৩
  • ২২৯ 🪪

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্থতা কামনা করে নারায়ণগঞ্জ সদর থানা যুবলীগের আনন্দ মিছিল ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।

বৃহস্পতিবার ( ১৬ নভেম্বর ) সন্ধ্যায় দুই নং রেল গেইটস্থ নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আওয়ামী লীগের কার্যালয়ে সদর থানা যুবলীগের আয়োজনে নির্বাচনী তফসিল ঘোষণায় পর আনন্দ মিছিল শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. আবু হাসনাত মোঃ শহীদ বাদল

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহীদ বাদল বলেন, সারা বাংলাদেশ এর সবাই মনোনয়ন চাইবে আমাদের কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই, যিনি নৌকা মনোনয়ন পাবেন তিনিই নৌকার মালিক আমার যে যেখানেই থাকি না কেনো নৌকার হয়ে মানুষের ঘরে ঘরে গিয়ে নৌকার ভোট চাইবো। আগামীতে নৌকার বিজয় কেও ঠেকাতে পারবে না, যারা জ্বালাও পড়াও রাজনীতি করবে তাদেরকে তাদেরকে জনগণ ভোটের মাধ্যোমে জবাব দিবে।

নারায়ণগঞ্জ সদর থানা আওয়ামী যুবলীগের আহবায়ক শাহীন সরকার এর সভাপতিত্বে ও বন্দর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন এর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, সদর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন, জেলা মহিলা লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এড নুরজাহান, সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ মাসুম, বন্দর উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক জুয়েল ভূইয়া, নারায়ণগঞ্জ সদর থানা যুবলীগের সভাপতি এস টি আলমগীর, সোনারগাঁও যুবলীগের সহ-সভাপতি নজরুল ইসলাম ,ফতুল্লা থানা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এড রানা, জেলা মৎস্যজীবী লীগের সভাপতি শামসির আহমেদ, সদর থানা যুবলীগের সদস্য সচিব আশরাফ উদ্দিন আল মামুন পাঠান,বন্দর উপজেলা জাতীয় শ্রমিক লীগের যুগ্ম সম্পাদক সাইদুল ইসলাম সবুজ,যুবলীগ নেতা শামসুল ইসলাম শামসু, নুরু সিকদার সহ প্রমুখ।

আলোচনা সভা শেষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনায় দোয়া করা হয়।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102