মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
পারিবারিক জমি উদ্ধারে প্রশাসনের সহযোগিতা চেয়ে মোঘল বংশধর কিং আব্দুর রহমান বাহাদুর শাহ্ এর সংবাদ সম্মেলন ঐতিহ্য ধরে রেখে সবাইকে ঐক্যবদ্ধভাবে সামনে এগিয়ে যেতে হবে: নাসিক প্রশাসক শারদীয় দুর্গাপূজার সার্বিক প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা দেখতে পূজামণ্ডপ পরিদর্শনে ডিসি ও এসপি ডেঙ্গু মহামারি থেকে বাচতে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহবান – আবদুল জব্বার এমপি আবুল কালামের নিবন্ধনের মধ্য দিয়ে শুরু তোলারাম কলেজের পুনর্মিলনী উৎসবের আয়োজন যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশ্ন ফাঁসের প্রতিবাদে উত্তাল নারায়ণগঞ্জ, প্রতিমন্ত্রীর পদত্যাগ দাবি সিদ্ধিরগঞ্জের অ্যাডভান্স কেয়ার হসপিটালের পরিচালক হলেন ডা. মজিবুর রহমান সোনারগাঁয়ে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে প্রেস কনফারেন্স, ভিডিও কনফারেন্সে যুক্ত সমাজকল্যাণমন্ত্রী পরিবেশবান্ধব ও জলবায়ু-সহনশীল নগরী গড়তে নাসিক’র জনমত যাচাই সভা নারায়ণগঞ্জকে শান্তিপূর্ণ জেলা হিসেবে গড়তে হলে এখনই সমন্বিত মহাপরিকল্পনা প্রয়োজন

ডেঙ্গু মহামারি থেকে বাচতে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহবান – আবদুল জব্বার

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
  • ৪৮ 🪪
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) ১৫ ও ১৮ নম্বর ওয়ার্ডে মশা নিধন কর্মসূচি ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরীর উদ্যোগে এই জনকল্যাণমূলক কর্মসূচির আয়োজন করা হয়।
​সোমবার (১২ অক্টোবর) বাদ আসর আয়োজিত এই অনুষ্ঠানে ফগার মেশিনের সাহায্যে মশার ওষুধ ছিটানো এবং ডেঙ্গু প্রতিরোধে প্রতিষেধক হোমিও ওষুধ বিতরণ করা হয়।
​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের আমীর ও নারায়ণগঞ্জ সিটি মেয়র প্রার্থী  মাওলানা আবদুল জব্বার। বক্তব্যে তিনি
ডেঙ্গু মহামারি থেকে বাচতে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহবান জানান এছাড়া ও তিনি সরকারের পরিকল্পনা ও বাস্তবায়নের বৈষম্য তুলে ধরে বলেন, “সরকার নানান পরিকল্পনা গ্রহণ করলেও বাস্তবায়নের ক্ষেত্রে কোনো মিল পাওয়া যায় না।” পাশাপাশি দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি আরও বলেন, “বর্তমানে দেশে শুধু মশার উপদ্রবই নয়, বরং চুরি, ছিনতাই ও চাঁদাবাজির মতো অপরাধমূলক কর্মকাণ্ড আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে।”
​উক্ত কর্মসূচী ও সংক্ষিপ্ত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারি এইচ এম নাসির উদ্দিন। এছাড়া জামায়াতের স্থানীয় নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ কর্মসূচিতে অংশ নেন।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102