মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
পারিবারিক জমি উদ্ধারে প্রশাসনের সহযোগিতা চেয়ে মোঘল বংশধর কিং আব্দুর রহমান বাহাদুর শাহ্ এর সংবাদ সম্মেলন ঐতিহ্য ধরে রেখে সবাইকে ঐক্যবদ্ধভাবে সামনে এগিয়ে যেতে হবে: নাসিক প্রশাসক শারদীয় দুর্গাপূজার সার্বিক প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা দেখতে পূজামণ্ডপ পরিদর্শনে ডিসি ও এসপি ডেঙ্গু মহামারি থেকে বাচতে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহবান – আবদুল জব্বার এমপি আবুল কালামের নিবন্ধনের মধ্য দিয়ে শুরু তোলারাম কলেজের পুনর্মিলনী উৎসবের আয়োজন যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশ্ন ফাঁসের প্রতিবাদে উত্তাল নারায়ণগঞ্জ, প্রতিমন্ত্রীর পদত্যাগ দাবি সিদ্ধিরগঞ্জের অ্যাডভান্স কেয়ার হসপিটালের পরিচালক হলেন ডা. মজিবুর রহমান সোনারগাঁয়ে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে প্রেস কনফারেন্স, ভিডিও কনফারেন্সে যুক্ত সমাজকল্যাণমন্ত্রী পরিবেশবান্ধব ও জলবায়ু-সহনশীল নগরী গড়তে নাসিক’র জনমত যাচাই সভা নারায়ণগঞ্জকে শান্তিপূর্ণ জেলা হিসেবে গড়তে হলে এখনই সমন্বিত মহাপরিকল্পনা প্রয়োজন

সিদ্ধিরগঞ্জের অ্যাডভান্স কেয়ার হসপিটালের পরিচালক হলেন ডা. মজিবুর রহমান

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
  • ৫৫ 🪪

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের চিটাগং রোডের বহুল পরিচিত ও আধুনিক চিকিৎসাসেবা প্রতিষ্ঠান ‘অ্যাডভান্স কেয়ার হসপিটাল’-এর পরিচালক পদে আনুষ্ঠানিকভাবে মনোনীত হয়েছেন বিশিষ্ট চিকিৎসক ও সমাজসেবক ডা. মজিবুর রহমান।

তিনি বাংলাদেশ প্রাইভেট হসপিটাল, ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশনের নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য এবং জাতীয়তাবাদী পল্লি চিকিৎসক অ্যাসোসিয়েশন জেলা শাখার প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন।

পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণের পর এক প্রতিক্রিয়ায় ডা. মজিবুর রহমান হাসপাতালের ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন, “অ্যাডভান্স কেয়ার হসপিটালের মতো একটি সেবামুখী প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদে আমাকে অন্তর্ভুক্ত করায় আমি আনন্দিত ও গর্বিত। তরুণ উদ্যোক্তারা স্বাস্থ্যসেবা ও দেশসেবার যে মহতী উদ্যোগ হাতে নিয়েছেন, তা সত্যিই প্রশংসনীয়।”

তিনি আরও প্রত্যয় ব্যক্ত করে বলেন, “অ্যাডভান্স কেয়ার হসপিটালকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দিতে এবং সাধারণ মানুষের জন্য মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করতে আমি সর্বাত্মক সহযোগিতা করব। আমার পেশাগত সংগঠন, পল্লি চিকিৎসক পরিষদ এবং সামাজিক-রাজনৈতিক পরিমণ্ডলের সবাইকে সঙ্গে নিয়ে এ প্রতিষ্ঠানকে সামনে এগিয়ে নিতে আমি বদ্ধপরিকর।”

অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন অ্যাডভান্স কেয়ার হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মিলন হাওলাদার, পরিচালক (প্রশাসন) আল আমিন সিদ্দিকী এবং পরিচালক ফখরুল ইসলাম ফিরোজসহ প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। উপস্থিত নেতৃবৃন্দ ডা. মজিবুর রহমানের অভিজ্ঞতা ও দিকনির্দেশনায় হাসপাতালটির সেবার মান আরও সমৃদ্ধ হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102