মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
পারিবারিক জমি উদ্ধারে প্রশাসনের সহযোগিতা চেয়ে মোঘল বংশধর কিং আব্দুর রহমান বাহাদুর শাহ্ এর সংবাদ সম্মেলন ঐতিহ্য ধরে রেখে সবাইকে ঐক্যবদ্ধভাবে সামনে এগিয়ে যেতে হবে: নাসিক প্রশাসক শারদীয় দুর্গাপূজার সার্বিক প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা দেখতে পূজামণ্ডপ পরিদর্শনে ডিসি ও এসপি ডেঙ্গু মহামারি থেকে বাচতে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহবান – আবদুল জব্বার এমপি আবুল কালামের নিবন্ধনের মধ্য দিয়ে শুরু তোলারাম কলেজের পুনর্মিলনী উৎসবের আয়োজন যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশ্ন ফাঁসের প্রতিবাদে উত্তাল নারায়ণগঞ্জ, প্রতিমন্ত্রীর পদত্যাগ দাবি সিদ্ধিরগঞ্জের অ্যাডভান্স কেয়ার হসপিটালের পরিচালক হলেন ডা. মজিবুর রহমান সোনারগাঁয়ে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে প্রেস কনফারেন্স, ভিডিও কনফারেন্সে যুক্ত সমাজকল্যাণমন্ত্রী পরিবেশবান্ধব ও জলবায়ু-সহনশীল নগরী গড়তে নাসিক’র জনমত যাচাই সভা নারায়ণগঞ্জকে শান্তিপূর্ণ জেলা হিসেবে গড়তে হলে এখনই সমন্বিত মহাপরিকল্পনা প্রয়োজন

সোনারগাঁয়ে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে প্রেস কনফারেন্স, ভিডিও কনফারেন্সে যুক্ত সমাজকল্যাণমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
  • ৪৯ 🪪
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ফ্যামিলি কার্ড কার্যক্রমের অবহিতকরণ উপলক্ষে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। এতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন সমাজকল্যাণমন্ত্রী। আগামী চার বছরের মধ্যে দেশের ২ কোটি ১৫ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনার পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি।
সোমবার (১২ অক্টোবর) সচিবালয়ে তথ্য অধিদপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সমাজকল্যাণমন্ত্রী বলেন, আগামী চার বছরের মধ্যে ১ কোটি ৬০ লাখ থেকে ২ কোটি ১৫ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনতে চায় সরকার। ইতোমধ্যে ৭১ হাজার পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হয়েছে।
সোনারগাঁ উপজেলা পরিষদের সভাকক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা ইকবাল হোসেন। এতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহাগ ঘোষ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত বলেন, “ফ্যামিলি কার্ড সরকারের একটি গুরুত্বপূর্ণ সামাজিক সুরক্ষা কর্মসূচি। এ কর্মসূচি সুষ্ঠু ও স্বচ্ছভাবে বাস্তবায়নে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”
উপজেলা সমাজসেবা কর্মকর্তা ইকবাল হোসেন বলেন, “ফ্যামিলি কার্ড কার্যক্রমের মাধ্যমে সুবিধাভোগী পরিবারগুলোকে সরকারি সহায়তার আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে। এ কার্যক্রম বাস্তবায়নে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ ও যাচাই-বাছাইসহ সংশ্লিষ্ট দপ্তরের নির্দেশনা অনুযায়ী কার্যক্রম পরিচালনা করা হবে।”
সরকারের এ উদ্যোগের মাধ্যমে পর্যায়ক্রমে আরও বেশি পরিবারকে সামাজিক সুরক্ষা কর্মসূচির আওতায় আনার পরিকল্পনা রয়েছে।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102