রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
এড. এবি সিদ্দিক-এর নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র সন্মাননা স্মারক প্রদান শ্রমজীবীদের অধিকার রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান মাওলানা আবদুল জব্বার সোনারগাঁয়ে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ শুরু নারায়ণগঞ্জ ক্লাবে ‘সেমিনার অন সায়েন্টিফিক লাইফস্টাইল অ্যান্ড সিক্রেটস অব লিভিং লংগার’ শীর্ষক সেমিনার মেঘনা নদীতে মা ইলিশ সংরক্ষণ অভিযান: ৫০ হাজার মিটার জাল উদ্ধার ও ধ্বংস দুর্গাপূজা সুষ্ঠু ও উৎসবমুখর করতে এমপি আব্দুল্লাহ আল আমিনের সঙ্গে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের মতবিনিময় সাংসদ আব্দুল্লাহ আল আমিনকে জেলা ও মহানগর পূজা উদযাপন পরিষদের শারদীয় দুর্গোৎসবের আমন্ত্রণ এনপিজেএ’র বাংলাদেশ উপদেষ্টা মীর দিনার হোসেনের মায়ের ইন্তেকাল, সংগঠনের শোক কবি-সাংবাদিক এনামুল হক প্রিন্সের স্মরণে নারায়ণগঞ্জে আবেগঘন স্মরণসভা ও দোয়া শারদীয় দুর্গাপূজা উপলক্ষে এমপি আব্দুল্লাহ আল আমিনকে বলদেব জিউড় আখড়া ও শিব মন্দিরের আমন্ত্রণ

শ্রমজীবীদের অধিকার রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান মাওলানা আবদুল জব্বার

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
  • ২৮ 🪪
শ্রমজীবী মানুষের নায্য অধিকার ও জীবনমান রক্ষা এবং তাদের বিরুদ্ধে হওয়া ষড়যন্ত্র প্রতিহত করতে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের আমীর ও নাসিক মেয়র প্রার্থী মাওলানা আবদুল জব্বার।
​১০ অক্টোবর শনিবার বিকালে মুক্তিযুদ্ধ স্মৃতি মিলনায়তনে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি)-তে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন।
​অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতায় মাওলানা আবদুল জব্বার বলেন, শ্রমজীবী মানুষের জীবন নিয়ে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করা হয়, যার অনেক কথাই লেখা হয় না। অনেক সময় মালিকপক্ষ শ্রমিকদের শোষণের হাতিয়ার হিসেবে ব্যবহার করে এবং শ্রমিক নেতাদের একটি অংশ বিভিন্নভাবে উসকে দিয়ে শ্রমবাজার ধ্বংস করার ষড়যন্ত্র করে।
​শ্রমিকদের ন্যূনতম বেঁচে থাকার অধিকার ও নায্য পাওনা নিশ্চিত করতে ‘শ্রমিক বার্তা’সহ সংশ্লিষ্ট সবার ভূমিকার কথা উল্লেখ করে তিনি বলেন, শ্রমিক কল্যাণ ফেডারেশন ও শ্রমিক বার্তার সাথে জড়িত সবাইকে তিনি মোবারকবাদ জানান। একইসাথে যারা লেখালেখির মাধ্যমে এ আন্দোলনকে সমৃদ্ধ করছেন, তাদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
​তিনি আরও উল্লেখ করেন, সহসভাপতি হারুন ভাই বলেছেন যে, শ্রমজীবী মানুষের অধিকার আদায়ে ইসলামের যে দৃষ্টিভঙ্গি রয়েছে, অনেক সময় আমরা তা এড়িয়ে যাই এবং মানুষের সামনে সেভাবে তুলে ধরি না। বাংলাদেশে প্রায় ৭০ শতাংশ মানুষ কোনো না কোনোভাবে কায়িক পরিশ্রম ও উৎপাদনের সাথে যুক্ত থেকে জীবিকা নির্বাহ করেন। তাই এই বিশাল জনগোষ্ঠীর কণ্ঠস্বর এবং শ্রমজীবী মানুষের অধিকার আদায়ে আগামী দিনে ‘শ্রমিক বার্তা’ আরও জোরালো ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102