সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
চাষাড়ার যানজট নিরসনে দৃশ্যমান স্বস্তি: প্রশাসনের পাশাপাশি যাঁর সক্রিয় ভূমিকা, তিনি আহমেদুর রহমান তনু ২৮ নভেম্বর তোলারাম কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী, নিবন্ধন ১০ নভেম্বর পর্যন্ত পদ স্থগিতের সিদ্ধান্তকে ‘অন্যায়’ দাবি: আপিলের ঘোষণা আনোয়ার প্রধানের দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপি নেতা আনোয়ার প্রধান ও রিফাতের পদ স্থগিত সুবিধা বঞ্চিত মানুষের পাশে রোটারি ক্লাব অব নারায়ণগঞ্জ সিটি নারায়ণগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, আসছেন হাসনাত আব্দুল্লাহ ব্যক্তিগত অর্থায়নে সাদিপুরবাসীর জন্য সড়ক সংস্কার করেছি,অপপ্রচারের নিন্দা জানাই: চেয়ারম্যান প্রার্থী কাউসার  নারায়ণগঞ্জের বাতিঘর: বহুমাত্রিক গুণের অধিকারী অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম ফতুল্লায় বস্তাবন্দি হাত-পা বাঁধা অজ্ঞাত কিশোরীর মরদেহ উদ্ধার সোনারগাঁ জনকল্যাণ যুব সংস্থার প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বৃক্ষমেলা ও বৃক্ষ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

সোনারগাঁয়ে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ শুরু

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
  • ৪০ 🪪
ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মাঠপর্যায়ের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১০ অক্টোবর) সোনারগাঁ উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়, সোনারগাঁ ও বন্দর, নারায়ণগঞ্জের আয়োজনে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মাসুদুল হাসান তাপস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর উপজেলা সমাজসেবা কর্মকর্তা ফয়সাল কবীর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোনারগাঁ উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. ইকবাল হোসাইন।
প্রশিক্ষণে সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের ১৫ জন এবং বন্দর উপজেলার ধামগড় ইউনিয়নের ১৫ জন মাঠপর্যায়ের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণে ফ্যামিলি কার্ড বাস্তবায়নের জন্য মাঠপর্যায়ে তথ্য সংগ্রহ, উপকারভোগী নির্বাচন এবং তথ্যের নির্ভুলতা ও স্বচ্ছতা নিশ্চিত করার বিষয়ে প্রশিক্ষণার্থীদের দিকনির্দেশনা দেওয়া হয়।
সোনারগাঁ উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. ইকবাল হোসাইন বলেন, ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠপর্যায়ের তথ্য সংগ্রহকারীদের দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিক তথ্য সংগ্রহ ও যাচাইয়ের মাধ্যমে প্রকৃত উপকারভোগীদের চিহ্নিত করতে হবে। এ ক্ষেত্রে কোনো ধরনের ভুল, অসংগতি বা পক্ষপাত যেন না থাকে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। প্রশিক্ষণে অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে দায়িত্বশীলতার সঙ্গে তথ্য সংগ্রহের কাজ সম্পন্ন করতে হবে। এতে ফ্যামিলি কার্ড বাস্তবায়ন কার্যক্রম আরও সুষ্ঠু, স্বচ্ছ ও কার্যকর হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102