সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
চাষাড়ার যানজট নিরসনে দৃশ্যমান স্বস্তি: প্রশাসনের পাশাপাশি যাঁর সক্রিয় ভূমিকা, তিনি আহমেদুর রহমান তনু ২৮ নভেম্বর তোলারাম কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী, নিবন্ধন ১০ নভেম্বর পর্যন্ত পদ স্থগিতের সিদ্ধান্তকে ‘অন্যায়’ দাবি: আপিলের ঘোষণা আনোয়ার প্রধানের দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপি নেতা আনোয়ার প্রধান ও রিফাতের পদ স্থগিত সুবিধা বঞ্চিত মানুষের পাশে রোটারি ক্লাব অব নারায়ণগঞ্জ সিটি নারায়ণগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, আসছেন হাসনাত আব্দুল্লাহ ব্যক্তিগত অর্থায়নে সাদিপুরবাসীর জন্য সড়ক সংস্কার করেছি,অপপ্রচারের নিন্দা জানাই: চেয়ারম্যান প্রার্থী কাউসার  নারায়ণগঞ্জের বাতিঘর: বহুমাত্রিক গুণের অধিকারী অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম ফতুল্লায় বস্তাবন্দি হাত-পা বাঁধা অজ্ঞাত কিশোরীর মরদেহ উদ্ধার সোনারগাঁ জনকল্যাণ যুব সংস্থার প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বৃক্ষমেলা ও বৃক্ষ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

নারায়ণগঞ্জ ক্লাবে ‘সেমিনার অন সায়েন্টিফিক লাইফস্টাইল অ্যান্ড সিক্রেটস অব লিভিং লংগার’ শীর্ষক সেমিনার

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
  • ৫২ 🪪

সুস্থ জীবনযাপন, খাদ্যাভ্যাস ও দৈনন্দিন অভ্যাসের ইতিবাচক পরিবর্তনের মাধ্যমে কীভাবে নীরোগ ও দীর্ঘ জীবন লাভ করা যায়—সেই রহস্য ও বৈজ্ঞানিক দিকগুলো তুলে ধরতে নারায়ণগঞ্জে অনুষ্ঠিত হয়েছে এক বিশেষ সেমিনার।

শনিবার (১০ অক্টোবর) বিকেলে ঐতিহ্যবাহী নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেডের অডিটোরিয়ামে ‘সেমিনার অন সায়েন্টিফিক লাইফস্টাইল অ্যান্ড সিক্রেটস অব লিভিং লংগার’ (বৈজ্ঞানিক জীবনধারা ও দীর্ঘায়ুর রহস্য) শীর্ষক এ সেমিনারের আয়োজন করা হয়।

কোয়ান্টাম গ্রেজুয়েট এডভোকেট মাহবুবুর রহমান ইসমাইল এর সঞ্চালনায় সেমিনারে মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কোয়ান্টাম হার্ট কেয়ারের সমন্বয়ক এবং লাইফস্টাইল বিশেষজ্ঞ ডা. মনিরুজ্জামান। তিনি দীর্ঘায়ু লাভ ও নীরোগ থাকার বৈজ্ঞানিক সূত্রগুলো প্রাঞ্জল ভাষায় উপস্থিত সুধীজনদের সামনে তুলে ধরেন।

বক্তব্যে ডা. মনিরুজ্জামান বলেন, “দীর্ঘ ও সুস্থ জীবনের জন্য কোনো অলৌকিক উপায় নেই, এর মূল চাবিকাঠি আমাদের প্রতিদিনের জীবনযাত্রার মধ্যেই নিহিত। অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস, কায়িক শ্রমের অভাব এবং অতিরিক্ত মানসিক চাপই আধুনিক যুগে মানুষের অকালমৃত্যু ও নানা জটিল রোগের অন্যতম কারণ। অথচ শুধু খাদ্যাভ্যাস ও ঘুমের নিয়মানুবর্তিতা, নিয়মিত শরীরচর্চা এবং ইতিবাচক দৃষ্টিভঙ্গি চর্চা করলেই বহু প্রাণঘাতী রোগ থেকে মুক্ত থাকা সম্ভব।”

তিনি আরও উল্লেখ করেন, বিজ্ঞানভিত্তিক জীবনাচরণ কোনো সাময়িক কৃচ্ছ্রসাধন নয়, বরং এটি সারা জীবনের একটি স্বাস্থ্যকর অভ্যাস। সচেতনভাবে দৈনন্দিন অভ্যাসে ছোট ছোট ইতিবাচক পরিবর্তন আনলে ওষুধের ওপর নির্ভরতা ছাড়াই দীর্ঘ ও কর্মক্ষম জীবন নিশ্চিত করা সম্ভব।

নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেড আয়োজিত এ সেমিনারে ক্লাবের পরিচালনা পর্ষদের সদস্য, বিশিষ্ট ব্যবসায়ী, পেশাজীবী ও সুধী সমাজের প্রতিনিধিরা অংশ নেন। সেমিনার শেষে উপস্থিত শ্রোতাদের স্বাস্থ্য ও জীবনধারা সম্পর্কিত বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশেষজ্ঞ চিকিৎসক।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, আধুনিক ব্যস্ত জীবনে মানুষ যাতে নিজের সুস্বাস্থ্যের ব্যাপারে সচেতন হতে পারে এবং দীর্ঘমেয়াদে একটি রোগমুক্ত ও প্রাণবন্ত সমাজ গড়ে ওঠে—সেই সামাজিক দায়বদ্ধতা থেকেই এ ধরনের বিজ্ঞানভিত্তিক সেমিনারের আয়োজন করা হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102