রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
এড. এবি সিদ্দিক-এর নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র সন্মাননা স্মারক প্রদান শ্রমজীবীদের অধিকার রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান মাওলানা আবদুল জব্বার সোনারগাঁয়ে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ শুরু নারায়ণগঞ্জ ক্লাবে ‘সেমিনার অন সায়েন্টিফিক লাইফস্টাইল অ্যান্ড সিক্রেটস অব লিভিং লংগার’ শীর্ষক সেমিনার মেঘনা নদীতে মা ইলিশ সংরক্ষণ অভিযান: ৫০ হাজার মিটার জাল উদ্ধার ও ধ্বংস দুর্গাপূজা সুষ্ঠু ও উৎসবমুখর করতে এমপি আব্দুল্লাহ আল আমিনের সঙ্গে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের মতবিনিময় সাংসদ আব্দুল্লাহ আল আমিনকে জেলা ও মহানগর পূজা উদযাপন পরিষদের শারদীয় দুর্গোৎসবের আমন্ত্রণ এনপিজেএ’র বাংলাদেশ উপদেষ্টা মীর দিনার হোসেনের মায়ের ইন্তেকাল, সংগঠনের শোক কবি-সাংবাদিক এনামুল হক প্রিন্সের স্মরণে নারায়ণগঞ্জে আবেগঘন স্মরণসভা ও দোয়া শারদীয় দুর্গাপূজা উপলক্ষে এমপি আব্দুল্লাহ আল আমিনকে বলদেব জিউড় আখড়া ও শিব মন্দিরের আমন্ত্রণ

ডেঙ্গু মুক্ত সমাজ গঠনে সামাজিক সচেতনতা ও পরিচ্ছন্নতা জরুরি: মাওলানা আবদুল জব্বার

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
  • ৪১ 🪪
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) ১১ নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর উদ্যোগে ডেঙ্গুর প্রকোপ নিধনের লক্ষ্যে সপ্তাহব্যাপী গণসচেতনতামূলক কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

 ৯ অক্টোবর বাদ মাগরিব তল্লা রেললাইন এলাকায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরী আমীর মাওলানা আবদুল জব্বার।

​প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আবদুল জব্বার বলেন, “ডেঙ্গু বর্তমানে নগরবাসীর স্বাস্থ্যের জন্য এক মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে। কেবল সরকারি উদ্যোগের ওপর নির্ভর না করে ডেঙ্গু প্রতিরোধে সর্বস্তরের জনগণকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হতে হবে। আমাদের বসতবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি কোথাও যেন স্বচ্ছ পানি জমে না থাকে, সে বিষয়ে সতর্ক দৃষ্টি রাখতে হবে।”

​তিনি আরও বলেন, “জনকল্যাণ ও সামাজিক সেবা মূলক কাজে জামায়াতে ইসলামী সর্বদা সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে। এই সপ্তাহব্যাপী সচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে আমরা ঘরে ঘরে ডেঙ্গু প্রতিরোধের সচেতনতার বার্তা পৌঁছে দিতে চাই।”

​১১ নং ওয়ার্ড জামায়াত নেতাদের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারি মুহাম্মদ জামাল হোসাইন এবং নারায়ণগঞ্জ উত্তর সাংগঠনিক থানা আমীর আবুল কালাম আজাদ।

​এছাড়া ১১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী খোরশেদ আলমসহ স্থানীয় জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও বিপুল সংখ্যক সাধারণ জনগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

​সপ্তাহব্যাপী এই কর্মসূচির আওতায় তল্লা রেললাইন ও আশপাশের এলাকায় সচেতনতামূলক লিফলেট বিতরণ, পরিচ্ছন্নতা অভিযান এবং মশা নিধন কার্যক্রম পরিচালনা করা হবে বলে উদ্যোক্তারা জানান।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102