নারায়ণগঞ্জ শহরের যানজট নিরসনে আবারও ট্রাফিক পুলিশের সঙ্গে মাঠে নেমেছে ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ), নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, মডেল গ্রুপ এবং স্বেচ্ছাসেবী সংগঠন ‘উই আর ভলান্টিয়ার’। তারা ২২ জন স্বেচ্ছাসেবী দিয়ে শহরের যানজট নিরসনে ভুমিকা পালন করে যাবে।
সোমবার (৫ অক্টোবর) বিকেলে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। এরপর শহরের গুরুত্বপূর্ণ প্রবেশপথ ও যানজটপ্রবণ এলাকায় ট্রাফিক পুলিশের সহযোগী হিসেবে কাজ করবেন স্বেচ্ছাসেবীরা।
এসময় নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রির সিনিয়র সহ সভাপতি ও বিকেএমইএ সহ সভাপতি মোরশেদ সারোয়ার সোহেল বলেন, আমরা নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স-বিকেএমইএ, মডেল গ্রুপ ভলান্টিয়ারের বিষয়ে সকলেই সহযোগিতা করেছে। আমরা ব্যাবসায়ীরা প্রশাসনের ডাকে নারায়ণগঞ্জের যে কোন ধরনের সুবিধা অসুবিধায় এগিয়ে আসি আগামীতেও আসবো।
ব্যবসায়ী নেতা সোহেল বলেন, নগরবাসির জন্য শহরের যানজট নিরসনে আমরা ব্যবসায়ীরা রমজান মাসেও স্বেচ্ছাসেবী দিয়ে পাশে থেকেছি। সামনের দিন গুলোতেও পাশে থেকে কাজ করে যাবো। ২২ জর্নে যে টিমটা শহরের যানজট নিরসনে কাজ করবে, তাদের যে খরচ হবে সেটা আমরা ব্যবসায়ীরা বরন করে থাকি। আমরা দায়িত্ব নিয়ে এই শহরটা সুন্দর ভাবে গড়ে তুলতে চাই। আমরা নারায়ণগঞ্জ বাসি যেন ভালো থাকি সেই চেষ্টা করে যাচ্ছি। যে কোন সুখে দুঃখে আমরা ব্যবসায়ীরা নারায়ণগঞ্জের মানুষের পাশে আছি এবং থাকবো।
উদ্বোধনী অনুষ্ঠানে নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম, জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, এনডিএর চেয়ারম্যান মাশুকুল ইসলাম রাজীব, মডেল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মাসুদুজ্জামান মাসুদ, নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্যের রাজনৈতিক সচিব আবুল কাওছার আশাসহ ব্যবসায়ী ও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত থাকার কথা রয়েছে।