বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
ডেঙ্গু রোগী শনাক্ত হলেই ২০০ গজ এলাকায় মশক নিধন: নাসিক প্রশাসক নির্বাচনের আগেই নারায়ণগঞ্জে বাকি ৩৬ সরকারি অস্ত্র উদ্ধারের আশা ডিসির সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ষষ্ঠ কেন্দ্রীয় সম্মেলন সফল করার লক্ষ্যে নারায়ণগঞ্জে মতবিনিময় সভা মাদক আর বাল্যবিবাহ গোটা সমাজটাকে বসবাসের অযোগ্য করে তুলছে: ইন্সপেক্টর নূরুল ইসলাম হেফাজতের নারায়ণগঞ্জ জেলা কমিটিতে সোনারগাঁয়ের শফিকুল ইসলাম জামী ও ইউসুফ মাহমুদ দুর্গাপূজায় নারায়ণগঞ্জে ৭৫০ পুলিশ, নিরাপত্তায় থাকবে বিশেষ টহল টিম বন্দরে জেলা প্রশাসকের বিভিন্ন দপ্তর পরিদর্শন, জনসেবার মানোন্নয়নে দিকনির্দেশনা ডেঙ্গু প্রতিরোধে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের পরিচ্ছন্নতা ও মশক নিধন কর্মসূচি সোনারগাঁয়ে ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান আতাউর রহমানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন এশিয়ান প্রফেশনাল অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেলেন মীম শরৎ গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সোহাগ

বিদ্যানিকেতনে সিটি প্রশাসক সাখাওয়াত: জিউস পুকুর কে শিশু কিশোরদের ব্যবহারের দৃষ্টি নন্দন করা হবে

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
  • ১০৩ 🪪
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক এডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন আমাদের শহরে শিশু কিশোরদের বিনোদনের কোন যায়গা নেই। এজন্য সিটি কর্পোরেশন ঐতিহাসিক এ-ই জিউস  পুকুরটিকে দেড় কোটি টাকা ব্যায়ে পরিস্কার পরিচ্ছন্ন করে  ব্যবহার উপযোগী পানির উৎসের  সাথে ওয়াক ওয়ে নির্মান করে দৃষ্টি নন্দন করা হবে যাতে শিশু কিশোররা খেলাধুলা সহ বিনোদনের সুযোগ পায়।
সোমবার সকালে শহরের পশ্চিম দেওভোগ ভুঁইয়ার বাগে অবস্থিত বিদ্যানিকেতন হাইস্কুল মিলনায়তনে জরায়ু ক্যান্সার প্রতিরোধে কিশোরীদের টিকা প্রদানের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন। তিনি বলেন আমাদের দেশে বর্তমানে ক্যানসার একটি মরনব্যাধী হিসেবে ধীরে ধীরে আকার ধারণ করছে।
এজন্য সিটি কর্পোরেশন সরকারের সহযোগিতায় ১০ থেকে ১২ বছরের কিশোরীদের বিনা মূল্যে টিকা দিচ্ছে। এই টিকা বাইরে থেকে কিনতে হলে ১৫’ শ টাকা লাগবে। সিটি কর্পোরেশন নিজেরা স্কুল গুলোতে ক্যাম্পেন করে টিকা দিচ্ছে। তিনি ঘাতক মরনব্যাধী জরায়ু ক্যান্সার রোধের জন্য সকল অভিভাবকদের সহযোগিতা করতে আহবান জানান।
প্রশাসক এডভোকেট সাখাওয়াত হোসেন বলেন এখন আবার ডেঙ্গু চোখ রাঙাচ্ছে।ডেঙ্গুর উৎস মশার নিবারনের জন্য সিটি কর্পোরেশন কাজ করে যাচ্ছে। তাই আমাদের ডেঙ্গু সম্পর্কে সচেতন হতে হবে। নিজের আশপাশে স্থান সমূহ পরিস্কার পরিচ্ছন্ন রাখতে হবে। ডেঙ্গু প্রতিরোধে সিটি কর্পোরেশন ইতিমধ্যে ডেঙ্গু মশা নিধন করা শুরু করছে।
এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ নাফিয়া ইসলাম, ডাঃ মোস্তফা,বিদ্যানিকেতন ট্রাস্টের সিনিয়র ভাইস চেয়ারম্যান আবদুস সালাম, ট্রাস্ট সদস্য এডভোকেট নবী হোসেন, মনির হোসেন খান ও প্রধান শিক্ষক উত্তম কুমার সাহা।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102