শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:১০ অপরাহ্ন
শিরোনাম :
ডি.এন. রোড শেরে বাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপতি মাহমুদা খাতুন মুন্নিকে এলাকাবাসীর শুভেচ্ছা কাঁচপুরে আইয়ুব হোসেন হত্যা: ২৪ ঘণ্টায় রহস্য উদঘাটন, দুই আসামি গ্রেপ্তার চৌরঙ্গী ফ্যান্টাসী ইকো পার্ক সংরক্ষণ করে আইসিটি নির্মাণের দাবি: জেলা প্রশাসককে স্মারকলিপি ঝটিকা মিছিলের পরিকল্পনার অভিযোগে ফতুল্লায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা শান্ত গ্রেপ্তার সিদ্ধিরগঞ্জে সজীব হত্যা: পলাতক আসামিদের গ্রেপ্তার ও পরিবারের নিরাপত্তার দাবিতে মানববন্ধন আন্তর্জাতিক রোবটিক্স প্রতিযোগিতায় বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবে নারায়ণগঞ্জের ‘RoboBee Innovators’ বন্ধু ফজলুল হক মিলন সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় ডা. মজিবুর রহমানের অভিনন্দন জমি বিরোধে বন্দর বেজেরগাঁওয়ে ব্যবসায়ী ও পরিবারের ওপর হামলার অভিযোগ ​‘শুধু ক্যারিয়ার নয়, মেধা ও নৈতিকতা দিয়ে দেশ গড়ার আহ্বান’- মাওলানা আবদুল জব্বার ডেঙ্গু প্রতিরোধে সচেতনতাই মূল লক্ষ্য: মহানগর যুবদলের আহবায়ক মনিরুল ইসলাম সজল 

জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করতে হবে’: ফতুল্লায় জামায়াতের সমাবেশে -অধ্যাপক গিয়াস

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ২ আগস্ট, ২০২৬
  • ৭৪ 🪪

২৪-এর জুলাই আন্দোলনে ছাত্র-জনতার ঐতিহাসিক আত্মত্যাগের মাধ্যমে অর্জিত বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়তে ‘জুলাই সনদ’ অক্ষরে অক্ষরে বাস্তবায়নের দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতারা। ১ আগস্ট (শনিবার) নারায়ণগঞ্জের ফতুল্লা থানা রোড এলাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ফতুল্লা থানার উদ্যোগে আয়োজিত এক বিশাল সমাবেশ ও গণমিছিলে এই দাবি জানানো হয়।

​সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ জেলা সংগঠনের ভারপ্রাপ্ত আমির অধ্যাপক মাসুদুর রহমান গিয়াস। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন ​”২৪-এর জুলাই আন্দোলনে ছাত্র-জনতার অভূতপূর্ব আত্মত্যাগের মাধ্যমে দেশে ন্যায় ও বৈষম্যহীন একটি নতুন বাংলাদেশ গঠনের যে ঐতিহাসিক সুযোগ তৈরী হয়েছে, তার আলোকে সকল রাজনৈতিক দলের সঙ্গে কথা বলে একটি ‘জুলাই সনদ’ প্রস্তুত করা হয়েছিল। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, তা আজও বাস্তবায়নের কোনো কার্যকর উদ্দ্যগ গ্রহণ করা হয় নাই।”

​তিনি অবিলম্বে এই জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়নের জন্য সংশ্লিষ্টদের প্রতি জোর দাবি জানান।

​নারায়ণগঞ্জ জেলা সহকারি সেক্রেটারি মোঃ আবু সাঈদ মুন্না-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে দলটির জেলা ও স্থানীয় পর্যায়ের শীর্ষ নেতারা বক্তব্য রাখেন। সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য প্রদান করেন (জেলা কর্মপরিষদ সদস্য) ​মাওলানা মুজিবুর রহমান মিয়াজি, জেলা শুরা সদস্য, মাওলানা নাসির উদ্দীন, জেলা শুরা সদস্য মাওলানা নুরুল হক, জেলা শুরা সদস্য, ​গাজী আবুল কাশেম, শ্রমিক কল্যান ফেডারেশন নারায়নগঞ্জ জেলা সেক্রেটারী ​মোঃ রিদোয়ানুল আজিম, বক্তাবলী ইউনিয়ন আমীর ​মাওলানা আবু বকর ছিদ্দিক, আলীরটেক ইউনিয়ন সভাপতি ​মোঃ মুরাদ হোসেন।

​সমাবেশ শেষে নেতাকর্মী ও সাধারণ জনগণের অংশগ্রহণে একটি বিশাল গণমিছিল বের হয়। মিছিলটি ফতুল্লা থানা রোডের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102