শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
শিরোনাম :
ডি.এন. রোড শেরে বাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপতি মাহমুদা খাতুন মুন্নিকে এলাকাবাসীর শুভেচ্ছা কাঁচপুরে আইয়ুব হোসেন হত্যা: ২৪ ঘণ্টায় রহস্য উদঘাটন, দুই আসামি গ্রেপ্তার চৌরঙ্গী ফ্যান্টাসী ইকো পার্ক সংরক্ষণ করে আইসিটি নির্মাণের দাবি: জেলা প্রশাসককে স্মারকলিপি ঝটিকা মিছিলের পরিকল্পনার অভিযোগে ফতুল্লায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা শান্ত গ্রেপ্তার সিদ্ধিরগঞ্জে সজীব হত্যা: পলাতক আসামিদের গ্রেপ্তার ও পরিবারের নিরাপত্তার দাবিতে মানববন্ধন আন্তর্জাতিক রোবটিক্স প্রতিযোগিতায় বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবে নারায়ণগঞ্জের ‘RoboBee Innovators’ বন্ধু ফজলুল হক মিলন সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় ডা. মজিবুর রহমানের অভিনন্দন জমি বিরোধে বন্দর বেজেরগাঁওয়ে ব্যবসায়ী ও পরিবারের ওপর হামলার অভিযোগ ​‘শুধু ক্যারিয়ার নয়, মেধা ও নৈতিকতা দিয়ে দেশ গড়ার আহ্বান’- মাওলানা আবদুল জব্বার ডেঙ্গু প্রতিরোধে সচেতনতাই মূল লক্ষ্য: মহানগর যুবদলের আহবায়ক মনিরুল ইসলাম সজল 

জুলাই গণ-অভ্যুত্থানের ২য় বর্ষপূর্তি: কাল শহিদ মিনারে ছাত্র ফ্রন্টের মোমবাতি প্রজ্বলন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬
  • ১১৪ 🪪

জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে এবং অভ্যুত্থানের শহিদদের স্মরণে আগামীকাল ১ আগস্ট (শনিবার) সন্ধ্যা ৬টায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহিদ মিনারে প্রতিবাদী মোমবাতি প্রজ্বলন কর্মসূচির ডাক দিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলা শাখা।

এই কর্মসূচি সফল করার লক্ষ্যে এবং চলমান রাজনৈতিক প্রেক্ষাপটে বিভিন্ন দাবিতে আজ শুক্রবার (৩১ জুলাই) বিকেল ৫টায় সংগঠনের নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ে এক প্রস্তুতিমূলক কর্মীসভা অনুষ্ঠিত হয়।

কর্মীসভায় নেতৃবৃন্দ বলেন, “জুলাই অভ্যুত্থানের চেতনা ছিল বৈষম্যমুক্ত ও সার্বভৌম বাংলাদেশ। কিন্তু আমরা উদ্বেগের সাথে লক্ষ্য করছি, দেশের সম্পদ নিয়ে নতুন করে চক্রান্ত শুরু হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পাদিত দাসত্বের চুক্তি বাতিল করতে হবে এবং কোনোভাবেই চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে ইজারা দেওয়ার পায়তারা সহ্য করা হবে না।”

সভায় বক্তারা আরও বলেন, “দেশ বিক্রি হবে না—এটিই জুলাই গণ-অভ্যুত্থানের মূল শিক্ষা। অভ্যুত্থানের দুই বছর পার হলেও এখনো অনেক আহত আন্দোলনকারী সুচিকিৎসা পাচ্ছেন না। আমরা অবিলম্বে তাদের রাষ্ট্রীয় তদারকিতে উন্নত চিকিৎসা নিশ্চিত করার দাবি জানাচ্ছি। একই সাথে খুন, সন্ত্রাস ও সুযোগসন্ধানী ‘পচা’ রাজনীতির বিরুদ্ধে ছাত্র সমাজকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি।”

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার আহ্বায়ক সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই কর্মীসভায় আরও উপস্থিত ছিলেন জেলা কমিটির সদস্য রোকন আহাম্মদ, জেলা নেতা আহাম্মেদ রবিন স্বপ্ন, নারায়ণগঞ্জ কলেজের নেতা ডালিম মাহমুদ, লাগার্থা লিথি ও প্রভাতি আক্তার। এছাড়াও সরকারি তোলারাম কলেজের ছাত্রনেতা ইফতি আহাম্মেদ জিহাদ ও সাবরু আরাফাত লিয়নসহ অন্যান্য কর্মীরা উপস্থিত ছিলেন।

সভা থেকে আগামীকাল ১ আগস্ট সন্ধ্যা ৬টায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহিদ মিনারে মোমবাতি প্রজ্বলন কর্মসূচিতে অংশগ্রহণের জন্য জেলার সর্বস্তরের ছাত্র-জনতার প্রতি উদাত্ত আহ্বান জানানো হয়।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102