শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
তোলারাম কলেজে ছাত্রাবাসে হামলা ও লুটপাটের অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে: ছাত্রশক্তির সংবাদ সম্মেলন বৃষ্টি উপেক্ষা করে মহানগর বিএনপির বিশাল বিক্ষোভ: অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা আমরা বরদাশত করব না বন্দর আদর্শ কিন্ডার গার্টেনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধণা ও সনদ বিতরণ অনুষ্ঠিত নারায়ণগঞ্জকে বিশেষ জেলা ঘোষণা ও প্রিপেইড মিটার বন্ধসহ ৫ দফা দাবিতে স্মারকলিপি গ্যাস-বিদ্যুৎ সংকট ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ডিসির মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে ১১ দলীয় ঐক্যের স্মারকলিপি  শামসুজ্জোহা উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হওয়ায় মাসুদ কবীরকে বিএনপি নেতাদের ফুলেল শুভেচ্ছা সরকারি তোলারাম কলেজে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণ: সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান অধ্যক্ষের ফতুল্লায় ১০ পুড়িয়া হেরোইনসহ একাধিক মামলার আসামি গ্রেপ্তার জুলাই গণঅভ্যুত্থানে সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনায় চৌধুরীবাড়ি ব্যবসায়ী এসোসিয়েশনের দোয়া জুলাই অভ্যূত্থান বার্ষিকী উপলক্ষে কাঁচপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সমাবেশ অনুষ্ঠিত। 

ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬
  • ৯১ 🪪

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা ইউনিয়নের (কায়েমপুর) ৭নংওয়ার্ডের বিএনপি ও গ্রাম বাসীর উদ্যোগে মাদক ও জুয়ার বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি এবং সামাজিক প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যে এক প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩১জুলাই) বিকালে চার টায় ফতুল্লার ইউনিয়নের ৭নং ওয়ার্ডের গোপটা এলাকা থেকে মিছিলটি বের হয়। এতে সমাজের মুসল্লি, যুবক, প্রবীণ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। মিছিলটি কায়েমপুর গ্রামের প্রধান সড়ক ও বিভিন্ন অলিগলি প্রদক্ষিণ করে পুনরায় গোপটা এলাকায় এসে শেষ হয়।

এ সময় অংশগ্রহণকারীরা মাদক ও জুয়ামুক্ত সমাজ গঠনের দাবিতে বিভিন্ন স্লোগান দেন এবং সামাজিকভাবে এসব অপরাধ প্রতিরোধে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন ওয়ার্ড বিএনপি সহ সভাপতি আনোয়ার হোসেন আনু, সমাজের বিশিষ্ট ব্যক্তি আওলাদ , খোকন, রবিন, শান্ত, সাব্বির সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সর্বস্তরের জনগণ।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, মাদক ও জুয়া শুধু ব্যক্তি নয়, পরিবার ও সমাজকেও ধ্বংসের দিকে ঠেলে দেয়। এ ধরনের সামাজিক ব্যাধি নির্মূলে প্রশাসনের পাশাপাশি সাধারণ জনগণকেও এগিয়ে আসতে হবে।

৭নংওয়ার্ড বিএনপির সহসভাপতি মো. আনোয়ার আনু বলেন, “মাদকের কারণে এলাকার অনেক তরুণ বিপথে চলে যাচ্ছে। যুব সমাজকে রক্ষা করতে পরিবার, সমাজ এবং প্রশাসনকে একযোগে কাজ করতে হবে। মাদকের থাবা থেকে দেশকে রক্ষা করতে এখনই কার্যকর উদ্যোগ গ্রহণ জরুরি।” লক্ষ্য একটি মাদকমুক্ত ও নিরাপদ সমাজ গড়ে তোলা।”
তিনি আরো বলেন, “মাদক ও জুয়ার বিরুদ্ধে আমরা সামাজিক যুদ্ধ ঘোষণা করছি। আমাদের গ্রাম থেকেই এই আন্দোলনের সূচনা। প্রয়োজনে প্রতিটি মহল্লায় সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হবে এবং এই যুদ্ধ এলাকায় অব্যাহত থাকবে।”

স্থানীয় বাসিন্দারা জানান, ভবিষ্যতেও কায়েমপুরবাসী মাদক ও জুয়ার বিরুদ্ধে সচেতনতামূলক কর্মসূচি, গণসচেতনতা সভা এবং সামাজিক প্রতিরোধমূলক কার্যক্রম অব্যাহত রাখবেন। তাদের প্রত্যাশা, জনগণ ও প্রশাসনের সমন্বিত উদ্যোগের মাধ্যমে এলাকাকে সম্পূর্ণ মাদক ও জুয়ামুক্ত করা সম্ভব হবে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102