মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের পিপি নিযুক্ত হলেন অ্যাড.আসমা হেলেন বিথী পদ্মা ডিপোতে সশস্ত্র মহড়া: সিসিটিভি ফুটেজ দেখে পর্যালোচনার দাবি ছাত্রদলনেতা ইরফানের ইসলামী আন্দোলন নারায়ণগঞ্জ মহানগরের ২০২৭-২৮ সেশনের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা জোর করে প্রিপেইড মিটার লাগালে দায় বিদ্যুৎ বিভাগের’— নারায়ণগঞ্জে ডিপিডিসিকে বিশিষ্টজনদের হুঁশিয়ারি নারায়ণগঞ্জে ‘বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০২৬’-এর সমাপনী ও পুরস্কার বিতরণ জুলাই অভ্যুত্থানের ২য় বর্ষপূর্তিতে নারায়ণগঞ্জে ‘জুলাইয়ের দায়বদ্ধতা’ শীর্ষক সংস্কৃতি সমাবেশ আড়াইহাজারে মাছ ধরতে গিয়ে মিলল থানার লুন্ঠিত শটগান প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদ: ছাত্রদল নেতা সাইদুরের মশাল মিছিল ফতুল্লায় নীলা আক্তার কর্তৃক নির্যাতনের শিকারে ফতুল্লা থানায় অভিযোগ বিসিক চেয়ারম্যান বেনজির আহমেদ টিটুকে তারাবো পৌর যুবদল ও বিএনপি নেতাদের ফুলেল শুভেচ্ছা

সাংবাদিক তানভীর হোসেনের মাতৃবিয়োগে রেজা রিপনের শোক প্রকাশ ও সমবেদনা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ১৭ জুন, ২০২৬
  • ১৩৭ 🪪

নারায়ণগঞ্জের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘নিউজ নারায়ণগঞ্জ ডটকম’-এর নির্বাহী সম্পাদক তানভীর হোসেনের মাতৃবিয়োগে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন।

বুধবার (১৭ জুন) গণমাধ্যমে পাঠানো এক শোক বার্তায় তিনি মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

শোক বার্তায় ফতেহ মোহাম্মদ রেজা রিপন বলেন, “সন্তানের কাছে মায়ের মৃত্যু সবচেয়ে বড় শোকের সংবাদ। আমি মরহুমার মৃত্যুতে গভীরভাবে শোকাহত। মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন উনাকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার ধৈর্য দান করেন।”

তিনি আরও বলেন, “তানভীর হোসেনের এই দুঃসময়ে আমরা তাঁর পরিবারের পাশে আছি। মহান আল্লাহ যেন উনার মায়ের জীবনের সকল নেক আমল কবুল করেন।”

উল্লেখ্য, সাংবাদিক তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে নারায়ণগঞ্জের সাংবাদিক সমাজসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দও গভীর শোক প্রকাশ করেছেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102