মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের পিপি নিযুক্ত হলেন অ্যাড.আসমা হেলেন বিথী পদ্মা ডিপোতে সশস্ত্র মহড়া: সিসিটিভি ফুটেজ দেখে পর্যালোচনার দাবি ছাত্রদলনেতা ইরফানের ইসলামী আন্দোলন নারায়ণগঞ্জ মহানগরের ২০২৭-২৮ সেশনের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা জোর করে প্রিপেইড মিটার লাগালে দায় বিদ্যুৎ বিভাগের’— নারায়ণগঞ্জে ডিপিডিসিকে বিশিষ্টজনদের হুঁশিয়ারি নারায়ণগঞ্জে ‘বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০২৬’-এর সমাপনী ও পুরস্কার বিতরণ জুলাই অভ্যুত্থানের ২য় বর্ষপূর্তিতে নারায়ণগঞ্জে ‘জুলাইয়ের দায়বদ্ধতা’ শীর্ষক সংস্কৃতি সমাবেশ আড়াইহাজারে মাছ ধরতে গিয়ে মিলল থানার লুন্ঠিত শটগান প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদ: ছাত্রদল নেতা সাইদুরের মশাল মিছিল ফতুল্লায় নীলা আক্তার কর্তৃক নির্যাতনের শিকারে ফতুল্লা থানায় অভিযোগ বিসিক চেয়ারম্যান বেনজির আহমেদ টিটুকে তারাবো পৌর যুবদল ও বিএনপি নেতাদের ফুলেল শুভেচ্ছা

নবনিযুক্ত নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়রাম্যানকে ফতুল্লা থানা বিএনপি নেতা ইকবাল হোসেনের অভিনন্দন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ১৩ জুন, ২০২৬
  • ১০৭ 🪪

নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ (এনডিএ)-এর চেয়ারম্যান পদে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়ায় নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজিবকে আন্তরিক অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন ফতুল্লা থানা বিএনপি নেতা ইকবাল হোসেন।

শনিবার (১৩ জুন) রাতে নগরীর মিশনপাড়ায় অবস্থিত হোসিয়ারী সমিতি কার্যালয়ে এই শুভেচ্ছা বিনিময় ও অভিনন্দন সভার আয়োজন করা হয়। এসময় মাসুকুল ইসলাম রাজিবকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন ইকবাল হোসেন এবং তাঁর নেতৃত্বে থাকা ফতুল্লা থানা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

শুভেচ্ছা বিনিময়কালে ইকবাল হোসেন বলেন, “মাসুকুল ইসলাম রাজিব আমাদের নারায়ণগঞ্জের রাজপথের একজন লড়াকু ও পরীক্ষিত নেতা। নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে তাঁর মতো একজন দক্ষ ও দূরদর্শী নেতৃত্বকে পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, তাঁর সুযোগ্য নেতৃত্বে নারায়ণগঞ্জ একটি আধুনিক, পরিকল্পিত ও বাসযোগ্য তিলোত্তমা নগরী হিসেবে গড়ে উঠবে।”

তিনি আরও বলেন, “তৃণমূল থেকে উঠে আসা একজন নেতা যখন প্রশাসনিক গুরুদায়িত্ব পান, তখন সাধারণ মানুষের প্রত্যাশা অনেকাংশে বেড়ে যায়। মাসুকুল ইসলাম রাজিবের হাত ধরে নারায়ণগঞ্জের দৃশ্যপট বদলে যাবে—এটাই আমাদের বিশ্বাস। ফতুল্লা থানা বিএনপির নেতাকর্মীরা তাঁর এই নতুন যাত্রায় সবসময় পাশে থাকবে।”

উল্লেখ্য, সরকারের এক প্রজ্ঞাপনের মাধ্যমে মাসুকুল ইসলাম রাজিবকে এক বছরের জন্য এনডিএ-এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। এই নিয়োগের খবর ছড়িয়ে পড়ার পর থেকেই দলীয় নেতাকর্মী এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে তাঁকে নিয়মিত অভিনন্দন জানানো হচ্ছে। শুভেচ্ছা প্রদানকালে ফতুল্লা থানা বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

 

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102