শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৯ অপরাহ্ন
শিরোনাম :
ট্রাফিক ইনচার্জ জিয়ার সর্বোচ্চ পেশাদারিত্ব ও দায়িত্ববোধে যানজট নিরসনের পথে নারায়ণগঞ্জ বন্দরে সৌদি পাঠানোর নামে ৭ লাখ টাকা আত্মসাৎ: টাক ফেরত চাওয়ায় পিটিয়ে জখম, থানায় অভিযোগ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা মুসাপুর ৭নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী নাজির মাহমুদের মতবিনিময় সভা সাংবাদিক হাফিজুর রহমানের ইন্তেকালে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের গভীর শোক সমবেদনা  ডিক্রিরচর-বক্তাবলী ঘাটে সেতু নির্মাণে মন্ত্রীকে ডিও লেটার: এমপি মাধবী মার্মাকে আনোয়ার হোসেনের অভিনন্দন চলে গেলেন নারায়ণগঞ্জের প্রবীণ সাংবাদিক হাফিজুর রহমান মিন্টু ফতুল্লার পশ্চিম কায়েমপুরে সুবিধাবঞ্চিত মানুষের জন্য দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত ডি.এন. রোড শেরে বাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপতি মাহমুদা খাতুন মুন্নিকে এলাকাবাসীর শুভেচ্ছা কাঁচপুরে আইয়ুব হোসেন হত্যা: ২৪ ঘণ্টায় রহস্য উদঘাটন, দুই আসামি গ্রেপ্তার

হোসেনপুর-শম্ভুপুরা-পিরোজপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সভাপতি হলেন সিআইপি বজলুর রহমান

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬
  • ২২২ 🪪

ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড হোসেনপুর-শম্ভুপুরা-পিরোজপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি অনুমোদন করেছে। শিক্ষা বোর্ডের বিদ্যালয় শাখা থেকে ৮ জুন ২০২৬ তারিখে জারিকৃত এক আদেশে এ তথ্য জানানো হয়।

আদেশ অনুযায়ী, বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন সংক্রান্ত প্রবিধানমালার আলোকে বিদ্যালয়টির এডহক কমিটি আগামী ছয় মাসের জন্য অনুমোদন লাভ করেছে।

অনুমোদিত কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন বিশিষ্ট শিল্পপতি, শিক্ষানুরাগী, এফবিসিসিআই-এর সাবেক পরিচালক ও সিআইপি আলহাজ মোহাম্মদ বজলুর রহমান। শিক্ষক প্রতিনিধি সদস্য হিসেবে রয়েছেন মো. আব্দুস সালাম এবং অভিভাবক সদস্য হিসেবে মনোনীত হয়েছেন কামাল হোসেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদাধিকারবলে সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন।

ঢাকা শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক, চেয়ারম্যানের আদেশক্রমে এ অনুমোদন প্রদান করেন। আদেশে উল্লেখ করা হয়েছে, অনুমোদনের তারিখ থেকেই কমিটির কার্যক্রম শুরু হয়েছে।

সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, নতুন এডহক কমিটি বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের মানোন্নয়ন, প্রশাসনিক কার্যক্রমের গতিশীলতা বৃদ্ধি এবং শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
নবগঠিত এডহক কমিটির সভাপতি মোহাম্মদ বজলুর রহমান বলেন, “আমি এর আগেও এই বিদ্যালয়ের সভাপতির দায়িত্ব পালন করেছি। সে সময় শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষা ব্যবস্থার উন্নয়নে কাজ করেছি। এই বিদ্যালয়কে ঘিরে আমার অনেক স্বপ্ন রয়েছে। বিদ্যালয়ের বিভিন্ন অবকাঠামোগত উন্নয়নে অতীতেও কাজ করেছি, ভবিষ্যতেও সে ধারা অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, ‘নারায়ণগঞ্জ জেলার অন্যতম ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান হোসেনপুর-শম্ভুপুরা-পিরোজপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়। এলাকার গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকদের সহযোগিতায় শিক্ষার মানোন্নয়নে কাজ করব, ইনশাআল্লাহ।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102