শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
শিরোনাম :
চাকুরিচ্যুতি থেকে কারাবরণ—তবুও মচকাননি ডা. মুজিবুর রহমান নাসিক প্রশাসক এড. সাখাওয়াত হোসেনের সঙ্গে পল্লী চিকিৎসক এসোসিয়েশনের সৌজন্য সাক্ষাৎ নারায়ণগঞ্জে নানা আয়োজনে জুলাই শহীদদের শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জুলাই শহীদ দিবস নারায়ণগঞ্জে জুলাই শহিদদের প্রতি জেলা পুলিশের গভীর শ্রদ্ধা নারায়ণগঞ্জে জুলাই শহীদ পরিবার ও আহতদের জন্য ‘মনিটরিং সেল’ গঠনের দাবি জামায়াত নেতা আবদুল জব্বারের বন্দর থানা প্রেসক্লাবের আহবায়ক কমিটির সভা অনুষ্ঠিত “জুলাই শহীদদের রক্তের দাবিতে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে” — মুমিনুল হক সরকার জুলাই হত্যাকারীদের বিচার এ দেশের মাটিতেই হবে: এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীব  ৫০ হাজার মানুষের কান্না ছুঁয়ে দিলেন সজীব: জলাবদ্ধতার অভিশাপ থেকে মুক্তির ছোঁয়া ফতুল্লায় ১৬টি দেশীয় অস্ত্রসহ কুখ্যাত ছিনতাইকারী রাশেদ গ্রেপ্তার

নাঃগঞ্জ জেলার পর এবার ঢাকা বিভাগের মধ্যেও শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (সপ্রাবি) মনোনীত হয়েছেন আবুল বাশার মিয়া

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ৮ জুন, ২০২৬
  • ১৪৪ 🪪

সরকারি প্রাথমিক বিদ্যালয় ক্যাটাগরিতে সোনারগাঁও উপজেলা ও নারায়ণগঞ্জ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক মনোনীত হবার পর এবার ঢাকা বিভাগের মধ্যেও শ্রেষ্ঠ প্রধান শিক্ষক মনোনীত হয়েছেন সোনারগাঁও উপজেলার সাদিপুর ইউনিয়নস্থ ৫নং নানাখী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আবুল বাশার মিয়া। জাতীয় শিক্ষা পদক ২০২৬ উপলক্ষ্যে ৩ জুন ২০২৬ বুধবার একটি অফিস আদেশের মাধ্যমে বিষয়টি জানানো হয়েছে। এদিকে এ বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট হবার পর থেকেই নেটিজেনরা প্রধান শিক্ষক আবুল বাশার মিয়াকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাতে দেখা গেছে।

তাছাড়া তার নিরলস চেষ্টায় ও অক্লান্ত পরিশ্রমে তার পরিচালিত ৫নং নানাখী সরকারি প্রাথমিক বিদ্যালয় ২০১৯ ও ২০২৬ সালে সোনারগাঁও উপজেলার মধ্যে শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয়ের খেতাব অর্জন করেছে।

এ বিষয়ে আবুল বাশার মিয়া গণমাধ্যমকে জানান, ‘আমি অনেক আনন্দিত ও অভিভূত। মহান আল্লাহ তায়ালার দরবারে শুকরিয়া আদায় করছি। শ্রদ্ধা জানাচ্ছি আমার মা বাবাকে। বিশেষ করে যারা আমাকে সেরা প্রধান শিক্ষকের খেতাবে ভূষিত করতে যোগ্য মনে করেছেন তাদেরকে অত্র স্কুলের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। পাশাপাশি ধন্যবাদ জানাচ্ছি অত্র স্কুলের সকল সহকারি শিক্ষকবৃন্দ, সকল শিক্ষার্থী, সাবেক শিক্ষার্থীদের ও অভিভাবকবৃন্দ সহ সম্পৃক্তদেরকে। আমার বাবা মরহুম শহীদুল্লাহ মিয়া দীর্ঘ ৪০ বছর শিক্ষকতা পেশায় নিয়োজিত ছিলেন। ছোটকাল থেকেই ইচ্ছে ছিলো বাবার দেখানো পথে হাটবো, সেই থেকে বাবার আদর্শ বুকে লালন করেই পথ চলে যাচ্ছি। শিক্ষকতা পেশা, শিক্ষার প্রসারে কাজ করা ও আজকের এই সবকিছুই আমার মা বাবার দোয়া ও পরিবারের অন্যান্য সদস্যদের অকৃত্রিম ভালোবাসার ফসল। এমনিভাবে আমি যাতে সর্বদা শিক্ষার প্রসারে নিজেকে আত্মনিয়োগ রাখতে পারি সে দোয়া সবার নিকট কামনা করছি’।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102