রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
শিরোনাম :
স্বাস্থ্যসম্মত কর্মপরিবেশ ও পরিচ্ছন্ন নারায়ণগঞ্জ গড়ে তুলতে একযোগে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতা র‍্যালি জাকির খানের ন্যায়নিষ্ঠ মধ্যস্থতাকে বিতর্কিত করার অপচেষ্টা: ডাক্তার আজিজের তীব্র নিন্দা ও প্রতিবাদ ফতুল্লা থানা কৃষকদলের সম্মেলনে ফজলুল হক ভূইয়ার বিশাল শোডাউন বিশিষ্ট ব্যবসায়ী নেতা ও সংগঠক গোলাম হায়দার লাল মিয়ার ৩৯ তম মৃত্যু বার্ষিকী সরকারের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে রূপগঞ্জ টেলিভিশন মিডিয়া ক্লাবের বৃক্ষরোপণ মহিলা পরিষদের উদ্যোগে সদর ইউএনও’র কঠোর হস্তক্ষেপে সিদ্ধিরগঞ্জে বাল্যবিবাহ প্রতিরোধ  মাওলানা শফিকুল ইসলাম রহ: এর জীবন-কর্ম শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হোসেপুর জনকল্যাণ সমিতির নতুন কার্যকরী কমিটির সভাপতি বজলুর রহমান (সিআইপি), সম্পাদক মোক্তার হোসেন ফতুল্লা থানা কৃষকদলের সম্মেলনে সাদিপুর ইউনিয়ন সভাপতি মোহাম্মদ আলীর শোডাউন নিজে কষ্ট করলেও সন্তানদের উচ্চশিক্ষিত করার আহ্বান-আতাউর রহমান মুকুল

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে অসংলগ্ন মন্তব্য: সোনারগাঁ বিএনপি নেতা রফিকুল ইসলামকে শোকজ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ১ জুন, ২০২৬
  • ১৫৮ 🪪

প্রধানমন্ত্রী ও বিএনপি’র শীর্ষ নেতা তারেক রহমানকে নিয়ে প্রকাশ্যে অসংলগ্ন ও বিতর্কিত বক্তব্য দেওয়ার অভিযোগে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা বিএনপির সহ-সভাপতি রফিকুল ইসলামকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) প্রদান করা হয়েছে। দলীয় শৃঙ্খলা ও আদর্শ পরিপন্থি আচরণের দায়ে নারায়ণগঞ্জ জেলা বিএনপির পক্ষ থেকে এই ব্যবস্থা নেওয়া হয়।

শোকজ নোটিশে উল্লেখ করা হয়েছে, দলীয় শীর্ষ নেতৃত্ব ও আদর্শের বিরুদ্ধে অসংলগ্ন বক্তব্য প্রদান দলের শৃঙ্খলা ভঙ্গের শামিল। কেন তাঁর বিরুদ্ধে চূড়ান্ত সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, তা আগামী ৭২ ঘণ্টার মধ্যে লিখিতভাবে জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

দলীয় সূত্রে জানা যায়, গত ৩০ মে সকালে সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদতবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছিল। উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রফিকুল ইসলাম প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলে মন্তব্য করেন যে, ‘তাঁর (তারেক রহমানের) অল্প বয়স এবং এখনও বুদ্ধি পাকা হয়নি’।

তাঁর এই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমসহ রাজনৈতিক মহলে দ্রুত ছড়িয়ে পড়লে দলের নেতা-কর্মীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। জেলা বিএনপি এই বক্তব্যকে দলীয় আদর্শের গুরুতর লঙ্ঘন ও ঔদ্ধত্যপূর্ণ আচরণ হিসেবে বিবেচনা করে তাৎক্ষণিকভাবে শোকজ করার সিদ্ধান্ত নেয়।

এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ সংবাদমাধ্যমকে বলেন, “বিএনপি একটি সুশৃঙ্খল দল। দলের শীর্ষ নেতৃত্বকে নিয়ে যে কোনো ধরনের বিভ্রান্তিকর বা অসংলগ্ন বক্তব্য কোনোভাবেই বরদাশত করা হবে না। রফিকুল ইসলামকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে তাঁর জবাব সন্তোষজনক না হলে দলের গঠনতন্ত্র অনুযায়ী কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এই ঘটনার পর থেকে সোনারগাঁ উপজেলা বিএনপির স্থানীয় নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযুক্ত নেতা রফিকুল ইসলামের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102