বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
শিরোনাম :
শামসুজ্জোহা উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হওয়ায় মাসুদ কবীরকে বিএনপি নেতাদের ফুলেল শুভেচ্ছা সরকারি তোলারাম কলেজে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণ: সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান অধ্যক্ষের ফতুল্লায় ১০ পুড়িয়া হেরোইনসহ একাধিক মামলার আসামি গ্রেপ্তার জুলাই গণঅভ্যুত্থানে সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনায় চৌধুরীবাড়ি ব্যবসায়ী এসোসিয়েশনের দোয়া জুলাই অভ্যূত্থান বার্ষিকী উপলক্ষে কাঁচপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সমাবেশ অনুষ্ঠিত।  তোলারাম কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষের তীব্র নিন্দা ও ৫ দফা দাবি ছাত্র ফেডারেশনের ছাত্রদল এখন ছাত্রলীগের রূপ ধারণ করেছে’: নারায়ণগঞ্জে গণসমাবেশে মাওলানা আব্দুল হালিম জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণ হয়নি: এলডিপির আলোচনা সভায় কামাল প্রধান  দেশ পুনর্গঠনে বাধা দিলে ফ্যাসিবাদের দায় বিরোধী দলকেই নিতে হবে: সাবেক কাউন্সিলর খোরশেদ  জুলাই বিপ্লবে আত্মোৎসর্গকারী বীর শহীদদের স্মৃতির প্রতি শাহরিয়ার চৌধুরী ইমনের বিনম্র শ্রদ্ধা 

নাসিকের ১১৩৫ পরিচ্ছন্নতাকর্মীকে প্রধানমন্ত্রীর ঈদ উপহার; দ্রুত বর্জ্য অপসারণের ঘোষণা প্রশাসকের

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ২৫ মে, ২০২৬
  • ১২২ 🪪

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ১১৩৫ জন পরিচ্ছন্নতাকর্মীর মাঝে প্রধানমন্ত্রীর বিশেষ আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে। সোমবার (২৫ মে) বেলা সাড়ে ১১টায় নগর ভবনের অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে এই অনুদান তুলে দেন সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মো. সাখাওয়াত হোসেন খান।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান পরিচ্ছন্নতাকর্মীদের নিরলস পরিশ্রমের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, “নারায়ণগঞ্জকে একটি পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর হিসেবে গড়ে তুলতে আপনারা সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। আপনাদের অক্লান্ত পরিশ্রমের ফলেই নগরবাসী একটি সুন্দর পরিবেশে বসবাসের সুযোগ পান। তাই পবিত্র ঈদের আনন্দ সবার মাঝে ভাগ করে নিতে সরকার আপনাদের পাশে দাঁড়িয়েছে।”

তিনি আরও উল্লেখ করেন, “মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ঈদুল ফিতরের ধারাবাহিকতায় এবারও ঈদুল আজহা উপলক্ষে প্রত্যেক পরিচ্ছন্নতাকর্মীকে ৫ হাজার টাকা করে বিশেষ অনুদান প্রদান করেছেন। সরকারের এই জনকল্যাণমূলক সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

বক্তব্যের এক পর্যায়ে আসন্ন ঈদুল আজহায় কোরবানির পশুর বর্জ্য দ্রুত অপসারণে সিটি করপোরেশনের ব্যাপক প্রস্তুতির কথা তুলে ধরেন প্রশাসক। তিনি বলেন, “ঈদের দিন সকাল সাড়ে ১১টা থেকেই নির্ধারিত সময়ের মধ্যে বর্জ্য অপসারণের কাজ শুরু হবে। নগরবাসী যেন কোনো ধরনের ভোগান্তিতে না পড়েন, সে বিষয়ে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি। প্রতিটি ওয়ার্ডে আমি নিজে উপস্থিত থেকে পরিচ্ছন্নতা কার্যক্রম তদারকি করবো। এছাড়া পরিচ্ছন্নতাকর্মীদের উৎসাহিত করতে সেদিন বিশেষ বরাদ্দের ব্যবস্থা রাখা হয়েছে।”

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিটি করপোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আজগর হোসেন, নির্বাহী প্রকৌশলী ইসমাইল চৌধুরী, সমাজকল্যাণ কর্মকর্তা এ কে এম ফরিদুল মিরাজ, প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা হেমায়েত উদ্দিন এবং পরিচ্ছন্ন কর্মকর্তা আলমগীর হিরণ।

এছাড়াও উপস্থিত ছিলেন সাবেক কাউন্সিলর শওকত হাসেম শকু, মো. শামসুজ্জোহা, সাবেক নারী কাউন্সিলর আফসানা আফরোজ বিভা, দিলারা মাসুদ ময়না, মাসুদা মোজাফফর প্রমুখ।

অনুষ্ঠান শেষে প্রশাসক উপস্থিত পরিচ্ছন্নতাকর্মীদের হাতে অনুদানের অর্থ তুলে দেন এবং তাদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102