রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
দেশ বিরোধী চক্রান্তের প্রতিবাদ মিছিলে বিশাল নেতাকর্মী নিয়ে বিএনপি নেতা আরিফ ও শ্যামলের যোগদান  বাংলাদেশ ছাত্র ফেডারেশনের আহ্বানে নি:শর্ত হাফপাসের দাবিতে ৪ সংগঠনের যৌথ বৈঠক সুষ্ঠুভাবে ব্যবসা পরিচালনায় বক্তাবলীতে ইটভাটা মালিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত মাদক- সন্ত্রাস নির্মূলের ব্যাপারে সে যে-ই হোক না কেন, কোন ছাড় নেই- এড. সাখাওয়াত  পিপিএম-সেবা পদকে ভূষিত নারায়ণগঞ্জের পুলিশ সুপার হাবিবুর রহমান ফতুল্লায় সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে বিক্ষোভ, কথিত মাদকের আস্তানা ভাঙচুর নাশকতা প্রতিহত করতে নেতাকর্মীদের সংযত থাকার আহ্বান জানিয়েছেন এনডিএ চেয়ারম্যান রাজীবের ঢাকা-নারায়ণগঞ্জ রুটে সরকারি নির্ধারিত হারে বাসভাড়া নির্ধারণের দাবি ‎লাখো যাত্রীকে জিম্মি করে নারায়ণগঞ্জ বাস সিন্ডিকেটের পকেট কাটা চলবে না: বাংলাদেশ ছাত্র ফেডারেশন অভিভাবকদের প্রতি সন্তানদের নৈতিক শিক্ষায় গড়ে তোলার আহবান- মাওলানা আবদুল জব্বার

ফুটপাত মুক্ত হলেও যানজটে স্থবির নারায়ণগঞ্জ: শাহিন মৃধা 

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬
  • ৩৪৩ 🪪

নারায়ণগঞ্জ নগরীর ফুটপাত দখলমুক্ত হলেও তীব্র যানজটে জনজীবন স্থবির হয়ে পড়েছে। সিটি কর্পোরেশনের উচ্ছেদ অভিযানকে সাধুবাদ জানালেও ট্রাফিক ব্যবস্থাপনায় চরম অব্যবস্থাপনা ও পরিকল্পনার অভাবকে দায়ী করেছেন বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক শাহিন মৃধা। 

শনিবার ( ২৭ এপ্রিল ) সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনের জেলা সাংগঠনিক সম্পাদক শাহিন মৃধা এই উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, “নারায়ণগঞ্জবাসীর দীর্ঘদিনের প্রাণের দাবি ছিল ফুটপাত দখলমুক্ত করা। সিটি কর্পোরেশনের সাম্প্রতিক উচ্ছেদ অভিযানকে আমরা স্বাগত জানাই। কিন্তু মুদ্রার উল্টো পিঠ অত্যন্ত ভয়াবহ। ফুটপাত উদ্ধারের খুশিতে যখন আমরা একটু স্বস্তির নিশ্বাস নিতে চেয়েছিলাম, তখনই তীব্র যানজট আমাদের জীবনকে দুর্বিষহ করে তুলছে।”

বিবৃতিতে শাহিন মৃধা যানজট না কমার পেছনে তিনটি প্রধান কারণ ও অব্যবস্থাপনার কথা তুলে ধরেন:

১. ট্রাফিক কর্মীবাহিনী ব্যবহারে ভুল: যানজট নিরসনে নিযুক্ত সিটি কর্পোরেশনের ট্রাফিক এক্সিকিউটিভদের একটি বড় অংশকে উচ্ছেদ অভিযানে নিয়োজিত রাখা হয়েছে। এর ফলে শহরের প্রধান পয়েন্ট বা চেকপোস্টগুলোতে ট্রাফিক কর্মীর সংকট দেখা দিচ্ছে। আর এই সুযোগে শহরের প্রবেশমুখ দিয়ে অবাধে নিষিদ্ধ ব্যাটারিচালিত অটো ও মিশুক শহরে প্রবেশ করছে।

২. সমন্বয়ের চরম অভাব: একদিকে উচ্ছেদ চলছে, অন্যদিকে প্রধান সড়কে অবৈধ যানবাহনের মেলা বসছে। সিটি কর্পোরেশন ও প্রশাসনের মধ্যে পরিকল্পনার ঘাটতির কারণেই সাধারণ মানুষকে এই চরম ভোগান্তির মাশুল গুনতে হচ্ছে।

৩. নাভিশ্বাস ওঠা জনজীবন: তীব্র যানজটে ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকছে শিক্ষার্থী, কর্মজীবী এবং সাধারণ পথচারীরা। ধুলোবালি আর শব্দদূষণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ছে। মানুষের মূল্যবান সময় স্রেফ অব্যবস্থাপনার কারণে নষ্ট হচ্ছে।

এই সংকট নিরসনে ছাত্র ফেডারেশনের পক্ষ থেকে নারায়ণগঞ্জবাসীর পক্ষে কয়েকটি দাবি জানানো হয়। শাহিন মৃধা বলেন, “উচ্ছেদ অভিযানের জন্য ট্রাফিক এক্সিকিউটিভ নয়, সিটি কর্পোরেশনের নিয়মিত উচ্ছেদ কর্মীদের ব্যবহার করতে হবে। ট্রাফিকিংয়ে দায়িত্বরতদের কেবল যানজট নিরসনেই কাজে লাগানো হোক। এছাড়া শহরের প্রবেশপথগুলোতে কঠোর নজরদারি নিশ্চিত করে ব্যাটারিচালিত অবৈধ অটো-মিশুকের প্রবেশ সম্পূর্ণ বন্ধ করতে হবে।”

বিবৃতিতে নেতৃবৃন্দ আরও বলেন, “আমরা ফুটপাত দখলমুক্ত সুন্দর শহর চাই, কিন্তু সেই সাথে সচল রাস্তাও চাই।” তারা জনভোগান্তি লাঘবে প্রশাসন ও সিটি কর্পোরেশনের কাছে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার জোর দাবি জানান।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102