সোমবার, ০৮ জুন ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে ১৬নং ওয়ার্ড যুবদল নেতা ফয়সালের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  ৫ লাখ টাকা চাঁদা না পেয়ে ছাত্রকে পিটিয়ে জখম: অভিযুক্ত ১০ বছরের সাজাপ্রাপ্ত যুবদল নেতা জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে সদর থানায় জোসেফের দিনব্যাপী কর্মসূচি পালন বিসিবি নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়েছেন নারায়ণগঞ্জের মাসুদুজ্জামান নাঃগঞ্জ জেলার পর এবার ঢাকা বিভাগের মধ্যেও শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (সপ্রাবি) মনোনীত হয়েছেন আবুল বাশার মিয়া নিতাইগঞ্জ থেকে আওয়ামী লীগ নেতা জহিরুল ইসলাম জহির গ্রেপ্তার বাজেটে তিনটি বিষয় গুরুত্ব না দিলে অর্থনীতি পুনরুদ্ধার সম্ভব নয় : বিকেএমইএ সভাপতি নারায়ণগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা ও মিশুক শ্রমিক ইউনিয়ন নিবন্ধিত; প্রশাসনকে অবহিত জলাবদ্ধতা ও মশাবাহিত রোগ প্রতিরোধে নারায়ণগঞ্জ সদরে ড্রেন পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত

উৎসবমুখর পরিবেশে নারায়ণগঞ্জে জাসাসের কর্মী সম্মেলন অনুষ্ঠিত 

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬
  • ১২৩ 🪪

নারায়ণগঞ্জে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)-এর জেলা ও মহানগর শাখার ‘কর্মী সম্মেলন-২০২৬’ সম্পন্ন হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) বিকেল ৩টায় নারায়ণগঞ্জ নগরীর শিল্পকলা একাডেমী অডিটোরিয়ামে এই বিশাল সম্মেলন অনুষ্ঠিত হয়।

জাসাস কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম আহ্বায়ক আনিসুল ইসলাম সানির সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাসাস কেন্দ্রীয় নির্বাহী কমিটির আহ্বায়ক, বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য ও প্রখ্যাত চিত্রনায়ক হেলাল খাঁন। সম্মেলনটি উদ্বোধন করেন জাসাস কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সচিব জাকির হোসেন রোকন।

প্রধান অতিথির বক্তব্যে হেলাল খাঁন বলেন, “বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে দেশের গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধারে সাংস্কৃতিক কর্মীদের ভূমিকা অপরিসীম।

জাতীয়তাবাদী আদর্শকে তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতে হবে। একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে এবং অপশক্তির বিরুদ্ধে লড়াই করতে হলে সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনে বিপ্লব ঘটাতে হবে।” তিনি তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সুসংগঠিত হয়ে রাজপথে সক্রিয় থাকার আহ্বান জানান।

উদ্বোধকের বক্তব্যে জাকির হোসেন রোকন বলেন, “তৃণমূলের শক্তিই বিএনপির প্রাণ। জাসাসকে শক্তিশালী করার মাধ্যমে আমরা শহীদ জিয়ার আদর্শকে সাধারণ মানুষের হৃদয়ে পৌঁছে দিচ্ছি।”

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও কেন্দ্রীয় কমিটির সদস্য অধ্যাপক মামুন মাহমুদ, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এডভোকেট আবু আল ইউছুফ খাঁন টিপু এবং জেলা বিএনপির  যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব। বক্তারা তাদের বক্তব্যে সাংস্কৃতিক আন্দোলনের মাধ্যমে রাজনৈতিক সংগ্রামকে বেগবান করার ওপর গুরুত্বারোপ করেন।

সম্মেলনে কেন্দ্রীয় নেতৃবৃন্দের মধ্যে আরও বক্তব্য রাখেন খালেদুজ্জামান জুয়েল, হাবিবুর রহমান, ওমর ফারুক ও শহিদুল ইসলাম স্বপন। এছাড়াও স্থানীয়

নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন মহিলা দলের নেত্রী আয়েশা বেগম, শাহনাজ খানম মিতা, রহিমা শরিফ মায়া, বন্দর থানার সভাপতি এডভোকেট মতিউর রহমান মতিন, শাহিন মিয়া, আব্দুর রহিম ও কামাল উদ্দিন খান।

অনুষ্ঠান সঞ্চালনা ও সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন মহানগর জাসাসের সভাপতি জিকাে খাঁন এবং সাধারণ সম্পাদক এডভোকেট এস.এম গালিব। সম্মেলনে আরও উপস্থিত ছিলেন মিছরির আলী, আনোয়ার হোসেন সজিব, রোমান হোসেন, রনি মিয়া, কবির সিকদার, খোরশেদ আলম, আব্দুর রউফ, এডভোকেট মমিন, ডা. এম লতিফ তুষার, মাহবুব মোল্লা, জাহাঙ্গীর হোসেন মিয়াজি সহ জেলা ও মহানগরের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক।

শিল্পকলা একাডেমী প্রাঙ্গণ জাসাস নেতাকর্মীদের উপস্থিতিতে এক মিলনমেলায় পরিণত হয়। কানায় কানায় পূর্ণ অডিটোরিয়ামে স্লোগানে স্লোগানে মুখরিত ছিল পুরো সম্মেলনস্থল। নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, এই সম্মেলনের মাধ্যমে নারায়ণগঞ্জে জাসাস আরও শক্তিশালী ও গতিশীল হবে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102