শনিবার, ০৬ জুন ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকীতে ‘জাকির খান পাওয়ার ফোর্স’-এর উদ্যোগে দোয়া মাহফিল  চুনকা মিলনায়তনে কাল গভীর নলকূপ ব্যবহারকারীদের পর্যালোচনা সভা; নগরবাসীকে উপস্থিত থাকার আহবান  ৩০০ ফিট সড়কে ছিনতাইকারীর কবলে জেলা প্রজন্ম দল নেতা সলিমুল্লাহ করিম সেলিম ঈদ পুনর্মিলনীতে মোগরাপাড়াবাসী পূর্ণ সমর্থন দিলেন চেয়ারম্যান প্রার্থী হাজী মো.আশরাফ উদ্দিনকে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের ৬ষ্ঠতলায় ঐতিহ্যবাহী সাহিত্য জোট’র মাসিক সভা অনুষ্ঠিত বাজেটে গার্মেন্টস শ্রমিকদের জন্য রেশন ও আবাসনের দাবি: নারায়ণগঞ্জে সমাবেশ অনাকাঙ্ক্ষিত ঘটনায় আমাকে জড়িয়ে নোংরা রাজনীতি ও ব্যক্তিগত ষড়যন্ত্র চলছে’: মশিউর রহমান রনি নারায়ণগঞ্জে সাংবাদিকের ওপর মাদক ব্যবসায়ীদের হামলা, প্রাণনাশের হুমকি ফতুল্লায় ১৫০০ পুড়িয়া গাঁজাসহ মাদক কারবারি দম্পতি গ্রেফতার

নারায়ণগঞ্জে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সেবায় ৩ কলেজে জাতীয় ছাত্রশক্তির ‘হেল্প ডেস্ক’

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬
  • ১২৪ 🪪

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের প্রধান তিনটি কলেজে একাদশ শ্রেণিতে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সার্বিক সহযোগিতা ও দিকনির্দেশনা প্রদানের লক্ষ্যে ‘হেল্প ডেস্ক’ স্থাপন করেছে জাতীয় ছাত্রশক্তি। সংগঠনটির নারায়ণগঞ্জ জেলা, মহানগর এবং সরকারি তোলারাম কলেজ ইউনিটের যৌথ উদ্যোগে এই ব্যতিক্রমী সেবা কার্যক্রম পরিচালিত হয়েছে।

শনিবার (২৫ এপ্রিল ) সকাল থেকেই নারায়ণগঞ্জের তিনটি গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠানে এই কার্যক্রম শুরু হয়। কলেজগুলো হলো: ১. সরকারি তোলারাম কলেজ ২.সরকারি মহিলা কলেজ ৩. নারায়ণগঞ্জ কলেজ ভর্তি পরীক্ষা দিতে আসা শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের ভোগান্তি কমাতে জাতীয় ছাত্রশক্তির নেতা-কর্মীরা দিনভর নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তাদের এই সেবা কার্যক্রমের মধ্যে রয়েছে— শিক্ষার্থীদের মাঝে বিশুদ্ধ পানি বিতরণ, সঠিক সিট ও কক্ষ খুঁজে পেতে দ্রুত সহায়তা করা এবং পরীক্ষা কেন্দ্রে নিষিদ্ধ থাকা মোবাইল ফোন ও ব্যাগ জমা রাখার জন্য নিরাপদ ব্যবস্থা নিশ্চিত করা।

জাতীয় ছাত্রশক্তির নেতৃবৃন্দ জানান, দূর-দূরান্ত থেকে আসা অনেক শিক্ষার্থী ও অভিভাবক তাদের নির্দিষ্ট কক্ষ খুঁজে পেতে সমস্যায় পড়েন। আবার মোবাইল বা ব্যাগ রাখার জায়গা না থাকায় বিপাকে পড়েন অনেকে। এসব ছোটখাটো কিন্তু গুরুত্বপূর্ণ সমস্যা সমাধানে এবং শিক্ষার্থীদের মনে আত্মবিশ্বাস বাড়াতে তারা এই স্বেচ্ছাসেবী কার্যক্রম শুরু করেছেন।

সংগঠনটির জেলা ও মহানগর ইউনিটের দায়িত্বশীল নেতারা বলেন, “জাতীয় ছাত্রশক্তি সব সময়
সাধারণ শিক্ষার্থীদের পাশে থাকতে প্রতিশ্রুতিবদ্ধ। ভর্তিচ্ছু ছোট ভাই-বোনদের যেকোনো প্রয়োজনে আমাদের স্বেচ্ছাসেবীরা মাঠে রয়েছে। তাদের এই যাত্রা সহজ করতে পেরে আমরা গর্বিত।”

ভর্তিচ্ছু শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা জাতীয় ছাত্রশক্তির এই মানবিক ও শিক্ষার্থীবান্ধব উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। বিশেষ করে মোবাইল ও ব্যাগ রাখার নিরাপদ ব্যবস্থা অনেক পরীক্ষার্থীর বড় দুশ্চিন্তা দূর করেছে বলে তারা মন্তব্য করেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102