রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
দেশ বিরোধী চক্রান্তের প্রতিবাদ মিছিলে বিশাল নেতাকর্মী নিয়ে বিএনপি নেতা আরিফ ও শ্যামলের যোগদান  বাংলাদেশ ছাত্র ফেডারেশনের আহ্বানে নি:শর্ত হাফপাসের দাবিতে ৪ সংগঠনের যৌথ বৈঠক সুষ্ঠুভাবে ব্যবসা পরিচালনায় বক্তাবলীতে ইটভাটা মালিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত মাদক- সন্ত্রাস নির্মূলের ব্যাপারে সে যে-ই হোক না কেন, কোন ছাড় নেই- এড. সাখাওয়াত  পিপিএম-সেবা পদকে ভূষিত নারায়ণগঞ্জের পুলিশ সুপার হাবিবুর রহমান ফতুল্লায় সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে বিক্ষোভ, কথিত মাদকের আস্তানা ভাঙচুর নাশকতা প্রতিহত করতে নেতাকর্মীদের সংযত থাকার আহ্বান জানিয়েছেন এনডিএ চেয়ারম্যান রাজীবের ঢাকা-নারায়ণগঞ্জ রুটে সরকারি নির্ধারিত হারে বাসভাড়া নির্ধারণের দাবি ‎লাখো যাত্রীকে জিম্মি করে নারায়ণগঞ্জ বাস সিন্ডিকেটের পকেট কাটা চলবে না: বাংলাদেশ ছাত্র ফেডারেশন অভিভাবকদের প্রতি সন্তানদের নৈতিক শিক্ষায় গড়ে তোলার আহবান- মাওলানা আবদুল জব্বার

দীর্ঘ ৭ ঘণ্টার বৈঠকে সমঝোতা: মোতালেব মনোয়ারা গার্মেন্টসের শ্রমিকদের পাওনা পরিশোধের সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
  • ৩২১ 🪪

নারায়ণগঞ্জের ফতুল্লার শিবু মার্কেটের কাঠেরপুল এলাকার ‘মোতালেব মনোয়ারা গার্মেন্টস’-এর শ্রমিকদের বকেয়া পাওনা পরিশোধ নিয়ে দীর্ঘ ৪ মাসের অচলাবস্থার অবসান ঘটেছে। প্রশাসন, মালিকপক্ষ ও শ্রমিক সংগঠনের দীর্ঘ ৭ ঘণ্টার ত্রিপক্ষীয় বৈঠক শেষে একটি সমঝোতা সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) চাষাড়ার সলিমুল্লাহ রোডস্থ কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের কার্যালয়ে এই গুরুত্বপূর্ণ বৈঠকটি অনুষ্ঠিত হয়। এতে মালিকপক্ষ, শ্রমিক নেতৃবৃন্দ এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।

বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের সভাপতি অ্যাডভোকেট মাহবুবুর রহমান ইসমাইল জানান, মোতালেব মনোয়ারা গার্মেন্টসের প্রায় সাড়ে তিনশ শ্রমিক দীর্ঘ চার মাস ধরে তাদের বকেয়া বেতনের দাবিতে আন্দোলন করে আসছিলেন। আজকের বৈঠকে দীর্ঘ আলোচনার পর শ্রমিকদের মোট পাওনার ৫৫ শতাংশ টাকা পরিশোধের বিষয়ে মালিকপক্ষ একমত হয়েছে। এবং বাকি টাকা কবে নাগাদ পরিশোধ করা হবে, তার সময়সীমা দ্রুতই নির্ধারণ করা হবে।

এ সময় বৈঠকে উপস্থিত ছিলেন— অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাশেদ খান, বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক সংহতির সভাপতি মাহমুদ হোসেন, গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলার নির্বাহী সমন্বয়কারী অঞ্জন দাস, শ্রমিক নেতা সুমন হাওলাদার এবং আব্দুর রব রবিনসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ।

উল্লেখ্য, প্রায় চার মাস আগে কোনো পূর্ব ঘোষণা ছাড়াই মোতালেব মনোয়ারা গার্মেন্টস বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েন কর্মরত সাড়ে তিনশ শ্রমিক। এরপর থেকেই তারা তাদের ন্যায্য পাওনার দাবিতে রাজপথে আন্দোলন করে আসছিলেন। আজকের এই সমঝোতার ফলে শ্রমিকদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে এবং প্রশাসনের পক্ষ থেকে বিষয়টিকে একটি বড় সাফল্য হিসেবে দেখা হচ্ছে।

প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন, শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে এবং শিল্পাঞ্চলে স্থিতিশীলতা বজায় রাখতে তারা বদ্ধপরিকর। নির্ধারিত সময়ের মধ্যে যেন শ্রমিকরা তাদের প্রতিশ্রুত টাকা পান, সে বিষয়েও তীক্ষ্ণ নজর রাখা হবে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102