বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন
শিরোনাম :
শামসুজ্জোহা উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হওয়ায় মাসুদ কবীরকে বিএনপি নেতাদের ফুলেল শুভেচ্ছা সরকারি তোলারাম কলেজে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণ: সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান অধ্যক্ষের ফতুল্লায় ১০ পুড়িয়া হেরোইনসহ একাধিক মামলার আসামি গ্রেপ্তার জুলাই গণঅভ্যুত্থানে সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনায় চৌধুরীবাড়ি ব্যবসায়ী এসোসিয়েশনের দোয়া জুলাই অভ্যূত্থান বার্ষিকী উপলক্ষে কাঁচপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সমাবেশ অনুষ্ঠিত।  তোলারাম কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষের তীব্র নিন্দা ও ৫ দফা দাবি ছাত্র ফেডারেশনের ছাত্রদল এখন ছাত্রলীগের রূপ ধারণ করেছে’: নারায়ণগঞ্জে গণসমাবেশে মাওলানা আব্দুল হালিম জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণ হয়নি: এলডিপির আলোচনা সভায় কামাল প্রধান  দেশ পুনর্গঠনে বাধা দিলে ফ্যাসিবাদের দায় বিরোধী দলকেই নিতে হবে: সাবেক কাউন্সিলর খোরশেদ  জুলাই বিপ্লবে আত্মোৎসর্গকারী বীর শহীদদের স্মৃতির প্রতি শাহরিয়ার চৌধুরী ইমনের বিনম্র শ্রদ্ধা 

‘হকারদের টাকা খাওয়ার আগে যেন আমার মৃত্যু হয়’- এড.টিপু

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ২৯ মার্চ, ২০২৬
  • ২০৭ 🪪

নারায়ণগঞ্জের রাজনীতি ও ফুটপাতের হকার ইস্যু নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি বিস্ফোরক ও আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এডভোকেট আবু আল ইউছুফ খান টিপু। তার এই পোস্টটি মুহূর্তেই নেটিজেনদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে এবং কমেন্ট বক্সে দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া

ফেসবুক পোস্টে তিনি নিজের সততার অঙ্গীকার ব্যক্ত করে লিখেছেন, “নারায়ণগঞ্জের ফুটপাতের হকার্সদের থেকে টাকা খাওয়ার পূর্বেই যেন আল্লাহ আমার মৃত্যু দেয়।” হকারদের চাঁদাবাজি নিয়ে চলমান বিতর্কের মধ্যে তার এমন ঘোষণা স্থানীয় রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে।

একই পোস্টে তিনি নারায়ণগঞ্জের প্রভাবশালী ওসমান পরিবার এবং ১/১১-এর বিতর্কিত কুশীলবদের কঠোর সমালোচনা করেন। তিনি লিখেছেন, “১/১১-এর সময় ইমারজেন্সি চাওয়া ও ‘মাইনাস টু’ ফর্মুলার কৌশলী বহুরূপী মোহাম্মদ আলী এবং নারায়ণগঞ্জের ফ্যাসিস্ট আওয়ামী লীগ ওসমান পরিবারের গডফাদারদের বিরুদ্ধে কথা বললে বা লিখলে গাত্রদাহ হয় কার কার?”

নারায়ণগঞ্জের স্বার্থে কথা বলতে গিয়ে তিনি আরও প্রশ্ন তোলেন, “নারায়ণগঞ্জের কোন কোন ব্যক্তি এবং তাদের বেতনভুক্ত কর্মচারী কারা, যারা এসব অপশক্তির পক্ষে দালালি করে? তাদের নাম বলেন।”

পোস্টটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হওয়ার পর থেকেই অনেকেই লাইক ও করে যাচ্ছে। অনেক অনুসারী তার এই সাহসী অবস্থানকে স্বাগত জানালেও, কমেন্ট বক্সে বিরূপ মন্তব্য করেছেন অনেকে। সমালোচকদের কেউ কেউ বিষয়টিকে রাজনৈতিক স্ট্যান্টবাজি হিসেবে দেখছেন, আবার কেউ কেউ একে বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে অত্যন্ত সময়োপযোগী বলে মন্তব্য করেছেন।

উল্লেখ্য যে, গত রমজানে নগরীর যানজট নিরসনে তিনি মুখ্য ভূমিকা পালন করেন। প্রশাসনের পাশাপাশি তিনি প্রতিদিনই হকার উচ্ছেদে সরব ছিলেন। নারায়ণগঞ্জের ফুটপাত দখল ও হকার উচ্ছেদকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরেই প্রশাসন ও রাজনৈতিক মহলে উত্তেজনা বিরাজ করছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102