রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
শিরোনাম :
দেশ বিরোধী চক্রান্তের প্রতিবাদ মিছিলে বিশাল নেতাকর্মী নিয়ে বিএনপি নেতা আরিফ ও শ্যামলের যোগদান  বাংলাদেশ ছাত্র ফেডারেশনের আহ্বানে নি:শর্ত হাফপাসের দাবিতে ৪ সংগঠনের যৌথ বৈঠক সুষ্ঠুভাবে ব্যবসা পরিচালনায় বক্তাবলীতে ইটভাটা মালিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত মাদক- সন্ত্রাস নির্মূলের ব্যাপারে সে যে-ই হোক না কেন, কোন ছাড় নেই- এড. সাখাওয়াত  পিপিএম-সেবা পদকে ভূষিত নারায়ণগঞ্জের পুলিশ সুপার হাবিবুর রহমান ফতুল্লায় সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে বিক্ষোভ, কথিত মাদকের আস্তানা ভাঙচুর নাশকতা প্রতিহত করতে নেতাকর্মীদের সংযত থাকার আহ্বান জানিয়েছেন এনডিএ চেয়ারম্যান রাজীবের ঢাকা-নারায়ণগঞ্জ রুটে সরকারি নির্ধারিত হারে বাসভাড়া নির্ধারণের দাবি ‎লাখো যাত্রীকে জিম্মি করে নারায়ণগঞ্জ বাস সিন্ডিকেটের পকেট কাটা চলবে না: বাংলাদেশ ছাত্র ফেডারেশন অভিভাবকদের প্রতি সন্তানদের নৈতিক শিক্ষায় গড়ে তোলার আহবান- মাওলানা আবদুল জব্বার

নারায়ণগঞ্জ মহানগরী শ্রমিক কল্যাণ ফেডারেশনের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬
  • ২১৩ 🪪
নারায়ণগঞ্জ মহানগরী শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে ২৭ মার্চ শুক্রবার বাদ আসর মহানগরী কার্যালয়ে ঈদ পরবর্তী পুনর্মিলনী অনুষ্ঠান অত্যন্ত উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে। ঈদ আনন্দ ভাগাভাগি ও শ্রমিকদের মধ্যে পারস্পরিক ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করার লক্ষ্যে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়ে।
​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন  শ্রমিক কল্যাণ ফেডারেশন নারায়ণগঞ্জ মহানগরীর সভাপতি হাফেজ আব্দুল মোমিন।
​এসময় হাফেজ আব্দুল মোমিন উপস্থিত শ্রমিক ও নেতৃবৃন্দকে ঈদের শুভেচ্ছা জানান। তিনি বলেন, “শ্রমিকরাই দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি। অথচ আজ শ্রমজীবী মানুষ তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। ইসলামী শ্রমনীতি প্রতিষ্ঠার মাধ্যমেই কেবল শ্রমিকের মর্যাদা ও অধিকার নিশ্চিত করা সম্ভব।”
​তিনি আরও উল্লেখ করেন যে, শ্রমিক কল্যাণ ফেডারেশন সবসময় মেহনতি মানুষের সুখে-দুখে পাশে ছিল এবং আগামীতেও শ্রমিকদের যেকোনো ন্যায্য দাবিতে রাজপথে আপসহীন ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ।
মহানগর শ্রমিক ফেডারেশনের সেক্রেটারি মুহাম্মদ সোলামায়ন মুন্নার সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মহানগরীর সহ সভাপতি মোশাররফ হোসেন, মুন্সি আব্দুল্লাহ ফাইসূল, দপ্তর সম্পাদক মুক্তিযোদ্ধা আবুল কালাম শিকদার, সহকারী সেক্রেটারি এডভোকেট সাইফুল ইসলাম, এরশাদ খান, খোরশেদ আলম রবিন প্রমুখ।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102