রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
শিরোনাম :
দেশ বিরোধী চক্রান্তের প্রতিবাদ মিছিলে বিশাল নেতাকর্মী নিয়ে বিএনপি নেতা আরিফ ও শ্যামলের যোগদান  বাংলাদেশ ছাত্র ফেডারেশনের আহ্বানে নি:শর্ত হাফপাসের দাবিতে ৪ সংগঠনের যৌথ বৈঠক সুষ্ঠুভাবে ব্যবসা পরিচালনায় বক্তাবলীতে ইটভাটা মালিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত মাদক- সন্ত্রাস নির্মূলের ব্যাপারে সে যে-ই হোক না কেন, কোন ছাড় নেই- এড. সাখাওয়াত  পিপিএম-সেবা পদকে ভূষিত নারায়ণগঞ্জের পুলিশ সুপার হাবিবুর রহমান ফতুল্লায় সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে বিক্ষোভ, কথিত মাদকের আস্তানা ভাঙচুর নাশকতা প্রতিহত করতে নেতাকর্মীদের সংযত থাকার আহ্বান জানিয়েছেন এনডিএ চেয়ারম্যান রাজীবের ঢাকা-নারায়ণগঞ্জ রুটে সরকারি নির্ধারিত হারে বাসভাড়া নির্ধারণের দাবি ‎লাখো যাত্রীকে জিম্মি করে নারায়ণগঞ্জ বাস সিন্ডিকেটের পকেট কাটা চলবে না: বাংলাদেশ ছাত্র ফেডারেশন অভিভাবকদের প্রতি সন্তানদের নৈতিক শিক্ষায় গড়ে তোলার আহবান- মাওলানা আবদুল জব্বার

অসহায় মানুষের সেবায় নিয়োজিত থাকবে মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশন -রাকিবুল ইসলাম 

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬
  • ২২১ 🪪
মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশন সবসময়ই দুঃস্থ ও অসহায় মানুষের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে এমন প্রত্যয় ব্যক্ত করেছেন ফাউন্ডেশনের চেয়ারম্যান ও স্টার্কট্রি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোঃ রাকিবুল ইসলাম রাকিব। ‎মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত ফ্রি মেডিক্যাল ক্যাম্প পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

‎‎বৃহস্পতিবার (২৬শে মার্চ) দুপুরে নগরীর চাষাড়া শহীদ মিনার চত্বরে  ও বন্দর ২৭নং ওয়ার্ডের গুকুলদাসের বাগে মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে দুঃস্থ ও অসহায় মানুষের জন্য দিনব্যাপী  ফ্রি মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করা হয়।

‎‎পরিদর্শনকালে রাকিবুল ইসলাম রাকিব বলেন, মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশন শুরু থেকেই সমাজের সুবিধাবঞ্চিত, দুঃস্থ ও অসহায় মানুষের পাশে রয়েছে। আমরা শুধু বিশেষ দিবসেই নয়, সারা বছরজুড়েই মানব সেবামূলক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছি এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে।

‎‎তিনি আরও বলেন , এই মেডিক্যাল ক্যাম্পের মাধ্যমে অসহায় মানুষদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হচ্ছে, যা তাদের জন্য একটি বড় সহায়তা। ‎‎নারায়ণগঞ্জ নগরীতে ও বন্দরে ফ্রী মেডিক্যাল ক্যাম্পে বিপুল সংখ্যক দুঃস্থ ও অসহায় মানুষ ফ্রী চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষধ গ্রহণ করেন।

‎‎এসময়ে  উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এ্যাড. আবু আল ইউসুফ খাঁন টিপু, মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, যুগ্ম আহ্বায়ক নূরে এলাহী সোহাগ, যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন কমল, আহ্বায়ক কমিটির সদস্য রাফি উদ্দিন রিয়াদ, সাইফুল ইসলাম আপন, কামরুল ইসলাম রনি, জুনায়েদ মোল্লা জনি, হাবিবুর রহমান মাসুদ, মাহফুজুর রহমান ফয়সাল, যুবদল নেতা ইমরান কাউসার, মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি রাকিবুর রহমান সাগর, সিনিয়র সহ-সভাপতি শাহাজাদা আলম রতন, সাধারণ সম্পাদক রাহিদ ইসতিয়াক শিকদার, ছাত্রদল নেতা সাগর, ইসমাইল হোসেন অপু, বিএনপি ও অঙ্গসংগঠন নেতৃবৃন্দ সহ প্রমূখ।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102