রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
দেশ বিরোধী চক্রান্তের প্রতিবাদ মিছিলে বিশাল নেতাকর্মী নিয়ে বিএনপি নেতা আরিফ ও শ্যামলের যোগদান  বাংলাদেশ ছাত্র ফেডারেশনের আহ্বানে নি:শর্ত হাফপাসের দাবিতে ৪ সংগঠনের যৌথ বৈঠক সুষ্ঠুভাবে ব্যবসা পরিচালনায় বক্তাবলীতে ইটভাটা মালিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত মাদক- সন্ত্রাস নির্মূলের ব্যাপারে সে যে-ই হোক না কেন, কোন ছাড় নেই- এড. সাখাওয়াত  পিপিএম-সেবা পদকে ভূষিত নারায়ণগঞ্জের পুলিশ সুপার হাবিবুর রহমান ফতুল্লায় সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে বিক্ষোভ, কথিত মাদকের আস্তানা ভাঙচুর নাশকতা প্রতিহত করতে নেতাকর্মীদের সংযত থাকার আহ্বান জানিয়েছেন এনডিএ চেয়ারম্যান রাজীবের ঢাকা-নারায়ণগঞ্জ রুটে সরকারি নির্ধারিত হারে বাসভাড়া নির্ধারণের দাবি ‎লাখো যাত্রীকে জিম্মি করে নারায়ণগঞ্জ বাস সিন্ডিকেটের পকেট কাটা চলবে না: বাংলাদেশ ছাত্র ফেডারেশন অভিভাবকদের প্রতি সন্তানদের নৈতিক শিক্ষায় গড়ে তোলার আহবান- মাওলানা আবদুল জব্বার

নারায়ণগঞ্জে রাজীবের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালিতে নেতাকর্মী নিয়ে স্বেচ্ছাসেবক দল নেতা প্রিন্সের যোগদান 

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
  • ২৬৮ 🪪

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মাসুকুল ইসলাম রাজীবের নেতৃত্বে এক বিশাল ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেলে অনুষ্ঠিত এই র‍্যালিতে বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে যোগদান করেন সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সদস্য শফিকুল ইসলাম প্রিন্স।

বিকেলে নগরীর মিশনপাড়া মোড় থেকে র‍্যালিটি শুরু হয়। পরে এটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মিশনপাড়া মোড়ে গিয়ে শেষ হয়। র‍্যালিতে নেতাকর্মীদের স্লোগান ও জাতীয় পতাকায় এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

র‍্যালি শেষে সংক্ষিপ্ত এক বক্তব্যে শফিকুল ইসলাম প্রিন্স বলেন, “নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও রাজপথের লড়াকু সৈনিক মাসুকুল ইসলাম রাজীব ভাইয়ের নেতৃত্বে আমরা আজকের এই বর্ণাঢ্য র‍্যালিতে অংশগ্রহণ করেছি। রাজীব ভাই নারায়ণগঞ্জ বিএনপির একজন ‘ক্লিনম্যান’ হিসেবে পরিচিত। দলের প্রতিটি দুঃসময়ে তিনি রাজপথে থেকে ত্যাগ স্বীকার করেছেন এবং নেতাকর্মীদের আগলে রেখেছেন।”

তিনি আরও বলেন, “আমাদের নেতা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষণা করেছেন—’সবার আগে বাংলাদেশ’। আর আমাদের নেতা মাসুকুল ইসলাম রাজীব ভাইয়ের সুরে সুর মিলিয়ে আমরা বলতে চাই, ‘সবার আগে নারায়ণগঞ্জ’। নারায়ণগঞ্জের মানুষের অধিকার রক্ষা ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে আমরা রাজীব ভাইয়ের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ।”

র‍্যালিতে সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলসহ ও বিএনপির বিভিন্ন অঙ্গ-সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। সংবাদটি প্রচারের সময় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে এটি বেশ আলোচনার সৃষ্টি করেছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102