২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগরবাসীসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও রক্তিম অভিনন্দন জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া।
গণমাধ্যমে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “আজ ২৬শে মার্চ, আমাদের জাতীয় জীবনের সবচেয়ে গৌরবোজ্জ্বল দিন। ১৯৭১ সালের এই দিনে মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কালজয়ী ঘোষণার মধ্য দিয়ে জাতি পরাধীনতার শৃঙ্খল ভাঙার চূড়ান্ত লড়াই শুরু করেছিল। আমি আজ গভীর শ্রদ্ধার সাথে সেই মহান নেতার আত্মার মাগফেরাত কামনা করছি এবং সকল বীর শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি।”
শুভেচ্ছা বার্তায় জিয়াউর রহমান জিয়া আরও বলেন, “স্বাধীনতার মূল স্পৃহা ছিল সাম্য, মানবিক মর্যাদা ও ইনসাফ কায়েম করা। কিন্তু বর্তমান পরিস্থিতিতে আমাদের শপথ হবে—শহীদ জিয়ার আদর্শকে বুকে ধারণ করে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সমৃদ্ধি শালী রাষ্ট্র গঠন করা করা।”
তিনি আরও উল্লেখ করেন, “নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দল সবসময় সাধারণ মানুষের অধিকার আদায়ের সংগ্রামে রাজপথে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। আমরা একটি শোষণমুক্ত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব।”
পরিশেষে তিনি নারায়ণগঞ্জ মহানগরীর সর্বস্তরের মানুষের সুখ, শান্তি ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন এবং দেশবাসীকে মহান স্বাধীনতা দিবসের আনন্দ ভাগ করে নেওয়ার আহ্বান জানান।