রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
দেশ বিরোধী চক্রান্তের প্রতিবাদ মিছিলে বিশাল নেতাকর্মী নিয়ে বিএনপি নেতা আরিফ ও শ্যামলের যোগদান  বাংলাদেশ ছাত্র ফেডারেশনের আহ্বানে নি:শর্ত হাফপাসের দাবিতে ৪ সংগঠনের যৌথ বৈঠক সুষ্ঠুভাবে ব্যবসা পরিচালনায় বক্তাবলীতে ইটভাটা মালিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত মাদক- সন্ত্রাস নির্মূলের ব্যাপারে সে যে-ই হোক না কেন, কোন ছাড় নেই- এড. সাখাওয়াত  পিপিএম-সেবা পদকে ভূষিত নারায়ণগঞ্জের পুলিশ সুপার হাবিবুর রহমান ফতুল্লায় সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে বিক্ষোভ, কথিত মাদকের আস্তানা ভাঙচুর নাশকতা প্রতিহত করতে নেতাকর্মীদের সংযত থাকার আহ্বান জানিয়েছেন এনডিএ চেয়ারম্যান রাজীবের ঢাকা-নারায়ণগঞ্জ রুটে সরকারি নির্ধারিত হারে বাসভাড়া নির্ধারণের দাবি ‎লাখো যাত্রীকে জিম্মি করে নারায়ণগঞ্জ বাস সিন্ডিকেটের পকেট কাটা চলবে না: বাংলাদেশ ছাত্র ফেডারেশন অভিভাবকদের প্রতি সন্তানদের নৈতিক শিক্ষায় গড়ে তোলার আহবান- মাওলানা আবদুল জব্বার

মহান স্বাধীনতা দিবসে নারায়ণগঞ্জবাসীকে জেলা গার্মেন্টস শ্রমিক দল নেতা ইসমাইল হোসেন কাউছারের শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ২৫ মার্চ, ২০২৬
  • ১৬৪ 🪪

২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে নারায়ণগঞ্জের আপামর জনতা এবং সর্বস্তরের গার্মেন্টস শ্রমিকদের রক্তিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী গার্মেন্টস শ্রমিক দলের সভাপতি ইসমাইল হোসেন কাউছার।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “আজকের এই ঐতিহাসিক দিনে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি মহান স্বাধীনতার ঘোষক, আধুনিক বাংলাদেশের স্থপতি ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমকে। যাঁর কালজয়ী ঘোষণার মধ্য দিয়ে এদেশের মানুষ দেশমাতৃকাকে স্বাধীন করতে সশস্ত্র যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। একইসাথে আমি শ্রদ্ধা জানাই মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী সকল বীর শহীদদের প্রতি।”

শ্রমিক নেতা ইসমাইল হোসেন কাউছার আরও বলেন, “স্বাধীনতার মূল লক্ষ্য ছিল গণতন্ত্র এবং মানুষের অর্থনৈতিক মুক্তি। কিন্তু আজ স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পেরিয়েও এদেশের মেহনতি মানুষ ও গার্মেন্টস শ্রমিকরা তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত।

তিনি আরও বলেন, “দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার আপোষহীন লড়াই এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ গড়ার যে সংগ্রাম চলছে, সেই লড়াইয়ে নারায়ণগঞ্জের গার্মেন্টস শ্রমিকরা ঐক্যবদ্ধ। শোষণমুক্ত সমাজ এবং শ্রমিকের অধিকার নিশ্চিত করতে হলে তাদের মৌলিক অধিকার  আদায়ে কোনো বিকল্প নেই। মহান স্বাধীনতার এই দিনে আমাদের অঙ্গীকার হোক— দেশে শ্রমিক অধিকার ও সুশাসন প্রতিষ্ঠা করা।”

শুভেচ্ছা বার্তার শেষ অংশে তিনি নারায়ণগঞ্জবাসীর সুখ, সমৃদ্ধি ও নিরাপদ জীবন কামনা করেন এবং সকল ভেদাভেদ ভুলে দেশের মানুষের অধিকার আদায়ে সবাইকে রাজপথে সোচ্চার থাকার আহ্বান জানান।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102