বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
মহান স্বাধীনতা দিবসে নারায়ণগঞ্জবাসীকে মহানগর স্বেচ্ছাসেবক দল নেতা জিয়ার রক্তিম শুভেচ্ছা মহান স্বাধীনতা দিবসে নারায়ণগঞ্জবাসীকে মহানগর প্রজন্ম দল নেতা আক্তার হোসেন অপুর শুভেচ্ছা মহান স্বাধীনতা দিবসে নারায়ণগঞ্জবাসীকে আল আমিন ইকবালের রক্তিম শুভেচ্ছা মহান স্বাধীনতা দিবসে নারায়ণগঞ্জবাসীকে জেলা গার্মেন্টস শ্রমিক দল নেতা ইসমাইল হোসেন কাউছারের শুভেচ্ছা মহান স্বাধীনতা দিবসে নারায়ণগঞ্জবাসীকে রেজা রিপনের রক্তিম শুভেচ্ছা নারায়ণগঞ্জবাসীকে মহান স্বাধীনতা দিবসের ‘রক্তিম শুভেচ্ছা’ জানালেন রাকিবুল ইসলাম রাকিব মহান স্বাধীনতা দিবসে নারায়ণগঞ্জবাসীকে মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক দুলাল হোসেনের রক্তিম শুভেচ্ছা মহান স্বাধীনতা দিবসে নারায়ণগঞ্জবাসীকে মহানগর কৃষকদল নেতা ফয়সালের ‘রক্তিম শুভেচ্ছা’ মহান স্বাধীনতা দিবসে নারায়ণগঞ্জবাসীকে এড. আসমা হেলেন বিথীর রক্তিম শুভেচ্ছা মহান স্বাধীনতা দিবসে নারায়ণগঞ্জবাসীকে ডা. মজিবুর রহমানের রক্তিম শুভেচ্ছা

নারায়ণগঞ্জবাসীকে মহান স্বাধীনতা দিবসের ‘রক্তিম শুভেচ্ছা’ জানালেন রাকিবুল ইসলাম রাকিব

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ২৫ মার্চ, ২০২৬
  • ৭ 🪪

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সর্বস্তরের জনগণ এবং দেশবাসীকে রক্তিম শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক এবং নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র পদপ্রার্থী রাকিবুল ইসলাম রাকিব।

গণমাধ্যমে পাঠানো এক বাণীতে তিনি গভীর শ্রদ্ধাভরে স্মরণ করেন ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী বীর শহীদদের, যাঁদের সর্বোচ্চ ত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি একটি স্বাধীন দেশ ও লাল-সবুজের পতাকা।

শুভেচ্ছা বার্তায় রাকিবুল ইসলাম রাকিব বলেন, “স্বাধীনতা একটি জাতির শ্রেষ্ঠ অর্জন। এই দিনে আমি পরম শ্রদ্ধায় স্মরণ করছি স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ও আধুনিক বাংলাদেশের স্থপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে। যাঁর একটি ঘোষণায় দিশেহারা জাতি মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল।”

তিনি আরও বলেন, “আজকের এই দিনে আমি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাচ্ছি ‘গণতন্ত্রের মাতা’, আপসহীন নেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার প্রতি। যিনি আজীবন গণতন্ত্র রক্ষার লড়াইয়ে নিজেকে উৎসর্গ করেছেন। আমি তাঁর আত্মার মাগফিরাত কামনা করছি। একইসাথে আগামীর বাংলাদেশের স্বপ্নের সারথি, প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে আমরা একটি সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে বদ্ধপরিকর।”

নারায়ণগঞ্জের এই তরুণ নেতা বলেন, “নারায়ণগঞ্জ আমাদের আবেগ ও ঐতিহ্যের শহর। স্বাধীনতার চেতনায় উজ্জীবিত হয়ে আমরা নারায়ণগঞ্জ সিটি করপোরেশনকে একটি আধুনিক, দুর্নীতিমুক্ত এবং বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে চাই। জনগণের অধিকার ফিরিয়ে আনা এবং উন্নয়ন ত্বরান্বিত করাই আমাদের মূল লক্ষ্য। জনাব তারেক রহমানের দিক-নির্দেশনায় আমরা নারায়ণগঞ্জের মানুষের ভাগ্যোন্নয়নে কাজ করে যাবো।”

পরিশেষে তিনি নারায়ণগঞ্জবাসীকে মহান মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যবদ্ধভাবে এবং দেশ গড়ার কাজে অংশ নেওয়ার উদাত্ত আহ্বান জানান।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102