মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে নারায়ণগঞ্জবাসীসহ দেশের সর্বস্তরের মানুষকে রক্তিম শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর কৃষকদলের সদস্য সচিব সাইফুদ্দিন মাহমুদ ফয়সাল।
গণমাধ্যমে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “আজ ২৬শে মার্চ, আমাদের জাতীয় জীবনের এক গৌরবোজ্জ্বল দিন। এই দিনে আমি গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী সকল বীর শহীদদের। যাদের অসীম ত্যাগের বিনিময়ে আমরা একটি স্বাধীন ভূখণ্ড ও লাল-সবুজের পতাকা পেয়েছি।”
সাইফুদ্দিন মাহমুদ ফয়সাল তাঁর বাণীতে উল্লেখ করেন, “আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি স্বাধীনতার মহান ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ও আধুনিক বাংলাদেশের স্থপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে। তাঁর একটি ঐতিহাসিক ঘোষণা দিশেহারা জাতিকে মুক্তির সংগ্রামে ঝাঁপিয়ে পড়ার প্রেরণা যুগিয়েছিল।”
তিনি আরও বলেন, “স্বাধীনতার এই শুভক্ষণে আমি আমাদের নেত্রী, গণতন্ত্রের অতন্দ্র প্রহরী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করছি। একইসাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে আমরা গণতন্ত্র ও মানুষের মৌলিক অধিকার রক্ষায় এগিয়ে যাবো সব লক্ষ্য পূরণে। ইনশাআল্লাহ।
মহানগর কৃষকদলের এই নেতা বলেন, “কৃষকদল সবসময় এদেশের সাধারণ মানুষ ও কৃষকদের অধিকার আদায়ে সোচ্চার। স্বাধীনতার মূল চেতনা ছিল সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার। আমরা সেই লক্ষ্য বাস্তবায়নে দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে এবং নারায়ণগঞ্জ মহানগরীকে বিএনপি ও কৃষকদলের একটি শক্তিশালী দুর্গে পরিণত করতে অঙ্গীকারবদ্ধ।”
পরিশেষে, তিনি নারায়ণগঞ্জবাসীর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন এবং সবাইকে স্বাধীনতা দিবসে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।