বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১০:১০ অপরাহ্ন
শিরোনাম :
শামসুজ্জোহা উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হওয়ায় মাসুদ কবীরকে বিএনপি নেতাদের ফুলেল শুভেচ্ছা সরকারি তোলারাম কলেজে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণ: সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান অধ্যক্ষের ফতুল্লায় ১০ পুড়িয়া হেরোইনসহ একাধিক মামলার আসামি গ্রেপ্তার জুলাই গণঅভ্যুত্থানে সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনায় চৌধুরীবাড়ি ব্যবসায়ী এসোসিয়েশনের দোয়া জুলাই অভ্যূত্থান বার্ষিকী উপলক্ষে কাঁচপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সমাবেশ অনুষ্ঠিত।  তোলারাম কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষের তীব্র নিন্দা ও ৫ দফা দাবি ছাত্র ফেডারেশনের ছাত্রদল এখন ছাত্রলীগের রূপ ধারণ করেছে’: নারায়ণগঞ্জে গণসমাবেশে মাওলানা আব্দুল হালিম জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণ হয়নি: এলডিপির আলোচনা সভায় কামাল প্রধান  দেশ পুনর্গঠনে বাধা দিলে ফ্যাসিবাদের দায় বিরোধী দলকেই নিতে হবে: সাবেক কাউন্সিলর খোরশেদ  জুলাই বিপ্লবে আত্মোৎসর্গকারী বীর শহীদদের স্মৃতির প্রতি শাহরিয়ার চৌধুরী ইমনের বিনম্র শ্রদ্ধা 

নারায়ণগঞ্জসহ দেশবাসীকে মহানগর যুবদল আহ্বায়ক মনিরুল ইসলাম সজলের ঈদের শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ২০ মার্চ, ২০২৬
  • ২২১ 🪪

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগরীসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল।

গণমাধ্যমে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “দীর্ঘ এক মাস সিয়াম সাধনা ও আত্মশুদ্ধির পর আমাদের মাঝে আনন্দের বার্তা নিয়ে ফিরে এসেছে পবিত্র ঈদুল ফিতর। ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশি। এই খুশি ও আনন্দ যেন সমাজের সকল স্তরের মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে, এটাই আমার প্রত্যাশা।”

মনিরুল ইসলাম সজল তাঁর বার্তায় আরও উল্লেখ করেন, “ঈদুল ফিতর আমাদের সাম্য, মৈত্রী ও ভ্রাতৃত্বের শিক্ষা দেয়। রমজানের শিক্ষা নিয়ে আমরা যেন আগামী দিনে একে অপরের সুখে-দুখে পাশে থাকতে পারি। বিশেষ করে সমাজের দুস্থ ও অসহায় মানুষের সাথে ঈদের আনন্দ ভাগ করে নেওয়ার মাধ্যমেই ঈদের প্রকৃত সার্থকতা নিহিত।”

তিনি আরও বলেন, “নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সকল পর্যায়ের নেতাকর্মী, সমর্থক এবং নারায়ণগঞ্জবাসীকে জানাই ঈদের অনাবিল আনন্দ ও শুভেচ্ছা। মহান আল্লাহ তায়ালার কাছে প্রার্থনা করি, তিনি যেন আমাদের দেশ ও জাতিকে শান্তি, সমৃদ্ধি ও স্থিতিশীলতা দান করেন।”

পরিশেষে তিনি দেশবাসীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বলেন, “পবিত্র ঈদুল ফিতর সবার জীবনে বয়ে আনুক শান্তি ও সমৃদ্ধি। সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা— ঈদ মোবারক।”

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102