রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
শিরোনাম :
দেশ বিরোধী চক্রান্তের প্রতিবাদ মিছিলে বিশাল নেতাকর্মী নিয়ে বিএনপি নেতা আরিফ ও শ্যামলের যোগদান  বাংলাদেশ ছাত্র ফেডারেশনের আহ্বানে নি:শর্ত হাফপাসের দাবিতে ৪ সংগঠনের যৌথ বৈঠক সুষ্ঠুভাবে ব্যবসা পরিচালনায় বক্তাবলীতে ইটভাটা মালিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত মাদক- সন্ত্রাস নির্মূলের ব্যাপারে সে যে-ই হোক না কেন, কোন ছাড় নেই- এড. সাখাওয়াত  পিপিএম-সেবা পদকে ভূষিত নারায়ণগঞ্জের পুলিশ সুপার হাবিবুর রহমান ফতুল্লায় সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে বিক্ষোভ, কথিত মাদকের আস্তানা ভাঙচুর নাশকতা প্রতিহত করতে নেতাকর্মীদের সংযত থাকার আহ্বান জানিয়েছেন এনডিএ চেয়ারম্যান রাজীবের ঢাকা-নারায়ণগঞ্জ রুটে সরকারি নির্ধারিত হারে বাসভাড়া নির্ধারণের দাবি ‎লাখো যাত্রীকে জিম্মি করে নারায়ণগঞ্জ বাস সিন্ডিকেটের পকেট কাটা চলবে না: বাংলাদেশ ছাত্র ফেডারেশন অভিভাবকদের প্রতি সন্তানদের নৈতিক শিক্ষায় গড়ে তোলার আহবান- মাওলানা আবদুল জব্বার

নারায়ণগঞ্জবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী জহির আহমেদ সোহেল

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ২০ মার্চ, ২০২৬
  • ১৯৯ 🪪

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নারায়ণগঞ্জ জেলাসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিশিষ্ট শিল্পপতি ও প্রাইম ওয়াশিং প্লান্ট লিমিটেডের পরিচালক জহির আহমেদ সোহেল।

গণমাধ্যমে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আমাদের মাঝে পরম আনন্দের বার্তা নিয়ে ফিরে এসেছে পবিত্র ঈদুল ফিতর। এই ঈদ আমাদের ঐক্য, সংহতি ও ভ্রাতৃত্বের শিক্ষা দেয়। খুশির এই মাহেন্দ্রক্ষণে আমি নারায়ণগঞ্জবাসীসহ বিশ্বের সকল প্রান্তের মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করছি।”

জহির আহমেদ সোহেল তাঁর বার্তায় আরও বলেন, “ঈদের আনন্দ কেবল নিজের জন্য নয়, বরং সমাজের অবহেলিত ও দুস্থ মানুষের সঙ্গে ভাগ করে নেওয়ার মধ্যেই রয়েছে প্রকৃত সার্থকতা। রমজান মাসের সংযম ও ত্যাগের শিক্ষা যেন আমাদের সারা বছরের পথচলার পাথেয় হয়।”

তিনি তাঁর ব্যবসা প্রতিষ্ঠানের সকল শ্রমিক, কর্মকর্তা-কর্মচারী এবং শুভানুধ্যায়ীদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা ও ঈদের শুভেচ্ছা জানিয়ে বলেন, “আপনাদের অক্লান্ত পরিশ্রম ও সহযোগিতায় আমরা এগিয়ে চলছি। এই ঈদ সবার জীবনে বয়ে আনুক অনাবিল আনন্দ ও সুস্বাস্থ্য।”

পরিশেষে তিনি দেশ ও জাতির মঙ্গল কামনায় মহান আল্লাহর দরবারে প্রার্থনা করেন এবং সবাইকে স্বাস্থ্যবিধি মেনে আনন্দঘন পরিবেশে ঈদ উদযাপনের আহ্বান জানান।

শুভেচ্ছান্তে—
জহির আহমেদ সোহেল
পরিচালক, প্রাইম ওয়াশিং প্লান্ট লিমিটেড।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102