বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
শিরোনাম :
শামসুজ্জোহা উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হওয়ায় মাসুদ কবীরকে বিএনপি নেতাদের ফুলেল শুভেচ্ছা সরকারি তোলারাম কলেজে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণ: সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান অধ্যক্ষের ফতুল্লায় ১০ পুড়িয়া হেরোইনসহ একাধিক মামলার আসামি গ্রেপ্তার জুলাই গণঅভ্যুত্থানে সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনায় চৌধুরীবাড়ি ব্যবসায়ী এসোসিয়েশনের দোয়া জুলাই অভ্যূত্থান বার্ষিকী উপলক্ষে কাঁচপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সমাবেশ অনুষ্ঠিত।  তোলারাম কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষের তীব্র নিন্দা ও ৫ দফা দাবি ছাত্র ফেডারেশনের ছাত্রদল এখন ছাত্রলীগের রূপ ধারণ করেছে’: নারায়ণগঞ্জে গণসমাবেশে মাওলানা আব্দুল হালিম জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণ হয়নি: এলডিপির আলোচনা সভায় কামাল প্রধান  দেশ পুনর্গঠনে বাধা দিলে ফ্যাসিবাদের দায় বিরোধী দলকেই নিতে হবে: সাবেক কাউন্সিলর খোরশেদ  জুলাই বিপ্লবে আত্মোৎসর্গকারী বীর শহীদদের স্মৃতির প্রতি শাহরিয়ার চৌধুরী ইমনের বিনম্র শ্রদ্ধা 

নারায়ণগঞ্জের পথশিশুদের মাঝে মহানগর বিএনপির সদস্য সচিব এড. টিপু’র ঈদ উপহার বিতরণ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬
  • ২১২ 🪪

পবিত্র ঈদুল ফিতরের আনন্দ সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ছড়িয়ে দিতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এডভোকেট আবু আল ইউছুফ খান টিপু। বুধবার (১৮ মার্চ) রাতে নগরীর মিশনপাড়া হোসিয়ারী সমিতির মিলনায়তনে তিনি নারায়ণগঞ্জের অসহায় ও পথশিশুদের মাঝে নতুন জামাকাপড় ও ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন।

দীর্ঘদিন ধরেই এই অবহেলিত শিশুদের কল্যাণে কাজ করে যাচ্ছেন এডভোকেট টিপু। এরই ধারাবাহিকতায় প্রতি শুক্রবার তিনি এই শিশুদের জন্য দুপুরের খাবারের ব্যবস্থা করে আসছেন। এবার ঈদের আনন্দ ভাগ করে নিতে তাদের হাতে তুলে দিলেন নতুন পোশাক ও উপহার।

উপহার বিতরণকালে এডভোকেট আবু আল ইউছুফ খান টিপু বলেন, “ঈদের নতুন উপহার সামগ্রী পেয়ে শিশুদের মুখে যে অনাবিল হাসি ফুটেছে, তা দেখে আমি অত্যন্ত আনন্দিত। মূলত মানবিক দায়বদ্ধতা থেকেই আমি দীর্ঘদিন ধরে এই শিশুদের নিয়ে কাজ করছি। আমি চাই না কোনো শিশু ক্ষুধার্ত থাকুক বা উৎসবের আনন্দ থেকে বঞ্চিত হোক।”

পথশিশুদের ভবিষ্যৎ নিয়ে নিজের পরিকল্পনার কথা জানিয়ে তিনি আরও বলেন, “এই শিশুরা সমাজেরই অংশ। তারা যাতে শিক্ষার আলো থেকে বঞ্চিত না হয়, সেজন্য আগামীতে আমি তাদের জন্য একটি স্কুল প্রতিষ্ঠা করার সিদ্ধান্ত নিয়েছি। শিক্ষার মাধ্যমেই তাদের জীবনমান উন্নয়ন সম্ভব।”

এ সময় তিনি সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “আমাদের চারপাশে অসংখ্য সুবিধাবঞ্চিত মানুষ রয়েছে। সমাজের বিত্তবানরা যদি তাদের পাশে দাঁড়ান, তবেই একটি সুন্দর ও মানবিক সমাজ গড়ে তোলা সম্ভব। আসুন, আমরা সবাই মিলে এই শিশুদের সুন্দর ভবিষ্যৎ গড়ি।”

অনুষ্ঠানে উপহার পেয়ে শিশুদের মাঝে ব্যাপক উচ্ছ্বাস দেখা দেয়। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102