শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জকে বিশেষ জেলা ঘোষণা ও প্রিপেইড মিটার বন্ধসহ ৫ দফা দাবিতে স্মারকলিপি গ্যাস-বিদ্যুৎ সংকট ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ডিসির মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে ১১ দলীয় ঐক্যের স্মারকলিপি  শামসুজ্জোহা উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হওয়ায় মাসুদ কবীরকে বিএনপি নেতাদের ফুলেল শুভেচ্ছা সরকারি তোলারাম কলেজে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণ: সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান অধ্যক্ষের ফতুল্লায় ১০ পুড়িয়া হেরোইনসহ একাধিক মামলার আসামি গ্রেপ্তার জুলাই গণঅভ্যুত্থানে সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনায় চৌধুরীবাড়ি ব্যবসায়ী এসোসিয়েশনের দোয়া জুলাই অভ্যূত্থান বার্ষিকী উপলক্ষে কাঁচপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সমাবেশ অনুষ্ঠিত।  তোলারাম কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষের তীব্র নিন্দা ও ৫ দফা দাবি ছাত্র ফেডারেশনের ছাত্রদল এখন ছাত্রলীগের রূপ ধারণ করেছে’: নারায়ণগঞ্জে গণসমাবেশে মাওলানা আব্দুল হালিম জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণ হয়নি: এলডিপির আলোচনা সভায় কামাল প্রধান 

সুবিধাবঞ্চিত মানুষদের মাঝে বন্দর থানা জামায়াতের ঈদ সামগ্রী বিতরণ 

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ১৮ মার্চ, ২০২৬
  • ২১৩ 🪪
বুধবার ১৮ মার্চ সকালে বন্দর নবীগঞ্জ এলাকায় বন্দর উত্তর সাংগঠনিক থানার উদ্যােগে সুবিধাবঞ্চিত মানুষদের মাঝে জামায়াতে ইসলামীর ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। 
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য মাওলানা মইনুদ্দিন আহমাদ বলেন দেশে যদি ইসলামী শাসন প্রতিষ্ঠা থাকতো তাহলে আর কাউকে এভাবে আসতে হতো না। রাষ্ট্র পক্ষ থেকে সবার বাড়িতে ঈদ সামগ্রী সহ প্রতিটি প্রয়োজনীয় জিনিস পত্র চলে যেতো। দুর্ভাগ্য আমরা আমাদের দেশে ৯৫ % মুসলিম হলেও এখনো পর্যন্ত ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করতে পারেনি। বাংলাদেশ জামায়াতে ইসলামী যদি কখনো ক্ষমতায় যায় তাহলে কুরআনের শাসন ও ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ।
এসয়ম বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহানগরী জামায়াতের সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন, সহকারী সেক্রেটারি মুহাম্মদ জামাল হোসাইন।
বন্দর উত্তর থানা আমীর মাওলানা মুফতী আতিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন থানা নায়েবে আমীর ডা: রফিকুল ইসলাম, থানা কর্ম পরিষদ সদস্য মো জাকির হোসাইন, মো বশির আহমেদ,২৩ নং ওয়ার্ড সভাপতি মনির হোসেন ও স্থানীয় নেতৃবৃন্দ।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102