মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন
শিরোনাম :
বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাসে শর্তারোপের প্রতিবাদে সরব ছাত্র ফেডারেশন: জেলা প্রশাসন ও বিআরটিএ-র আশ্বাস হাফপাশ কার্যকর ও অতিরিক্ত বাসভাড়া বৃদ্ধি প্রত্যাহারের দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট দৈনিক আজকের নীরবাংলা’র ১৭তম বর্ষ পদার্পণে পেশাগত দক্ষতায় সম্মাননা পেলেন জহিরুল ইসলাম বিদ্যুৎ মর্গ্যান গার্লস স্কুল এন্ড কলেজের সভাপতি হলেন এমপি কন্যা এড. সামছুন নূর বাঁধন নারায়ণগঞ্জে বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাস বন্ধের প্রতিবাদে ছাত্র ফেডারেশনের হুঁশিয়ারি সোনারগাঁয়ে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ  দৈনিক আজকের নীরবাংলা’র ১৭তম বর্ষে পদার্পণ: সাংগঠনিক দক্ষতায় কামরুল ইসলামকে সম্মাননা বন্দরে জামাতার বিরুদ্ধে স্ত্রীকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ, ইউএনও’র কাছে মায়ের আর্জি দৈনিক আজকের নীরবাংলার ১৭ বছরে পদার্পণ: ট্রাফিক টিআই এম এ করিম’কে বিশেষ সম্মাননা ইন্ডাস্ট্রিয়ালিস্ট এন্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডডেশনের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

পবিত্র মাহে রমজানে অসহায় ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে মাংস বিতরণ করছেন মাসুদুজ্জামান

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ১৬ মার্চ, ২০২৬
  • ১২৩ 🪪
রমজানের মর্মবাণীকে ধারণ করে সমাজসেবক ও ক্রীড়া সংগঠক মাসুদুজ্জামান মাসব্যাপি ধারাবাহিকভাবে নগরীর বিভিন্ন এলাকায় দরিদ্র ও নিম্নআয়ের মানুষের মাঝে মাংস বিতরণ কর্মসূচি পরিচালনা করছেন। তার এই উদ্যোগের অংশ হিসেবে আজ ১৬ মার্চ, সোমবার, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২৫, ২৬, ও ২৭ নম্বর ওয়ার্ডে ৬০০ দরিদ্র পরিবার প্রতি ১ কেজি করে মাংস বিতরণ করা হয়েছে, যাতে রোজার সময়ে তাদের খাদ্যতালিকায় অন্তত কিছুটা পুষ্টির সংযোজন ঘটে।
আয়োজকরা জানান, রমজান মাস মানুষকে সহমর্মিতা, মানবিকতা ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। সেই অনুপ্রেরণা থেকেই সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর উদ্দেশ্যে এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে সমাজসেবক মাসুদুজ্জামান প্রতিবছরই রমজান মাসে এ ধরনের উদ্যোগ নিয়ে থাকেন। আগের বছরের ধারাবাহিকতা বজায় রেখে এবছরও পুরো রমজানজুড়ে এই কার্যক্রম চালিয়ে যাওয়ার পরিকল্পনা করা হয়েছে। আয়োজক সূত্রে আরও জানা গেছে, প্রকৃত দরিদ্র মানুষের কাছে সহায়তা পৌঁছে দিতে স্থানীয় জনপ্রতিনিধি ও স্বেচ্ছাসেবকদের সমন্বয়ে একটি তদারকি কমিটি গঠন করা হয়েছে। তাদের তৈরি তালিকা অনুযায়ী নির্ধারিত পরিবারগুলোর মাঝে সুশৃঙ্খলভাবে মাংস বিতরণ করা হয়।
সমাজসেবক মাসুদুজ্জামান বলেন, রমজান আমাদের সংযম, সহানুভূতি ও মানবিকতার শিক্ষা দেয়। এই পবিত্র মাস মানুষকে অন্যের কষ্ট অনুভব করার সুযোগ করে দেয়। তিনি মনে করেন, সমাজের সচ্ছল ও সামর্থ্যবান মানুষ যদি নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসেন, তাহলে অসহায় মানুষের পাশে দাঁড়ানো আরও সহজ হবে। তার লক্ষ্য হচ্ছে—রমজান মাসে যেন কোনো পরিবার ইফতার বা সেহরির সময় খাদ্য ও পুষ্টির অভাবে কষ্ট না পায়। তিনি আশা প্রকাশ করেন, এ ধরনের ছোট ছোট মানবিক উদ্যোগ সমাজে পারস্পরিক সহযোগিতা ও ভালোবাসার বন্ধনকে আরও শক্তিশালী করবে।
মাংস বিতরণ কর্মসূচিতে অংশ নেওয়া উপকারভোগীরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। তারা বলেন, বর্তমান বাজার পরিস্থিতিতে অনেক পরিবারের পক্ষে মাংস কেনা সম্ভব হয়ে ওঠে না। এমন সময়ে এই সহায়তা তাদের জন্য স্বস্তির কারণ হয়েছে এবং রমজানের আনন্দ ভাগাভাগি করার সুযোগ তৈরি করেছে।
এসময় উপস্থিত ছিলেন হাজী মো. মনির হোসেন সরদারসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, সমাজসেবক মাসুদুজ্জামান দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় নানা ধরনের সামাজিক ও মানবিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন। শীতবস্ত্র বিতরণ, অসহায় মানুষের চিকিৎসা সহায়তা প্রদান, ক্রীড়াঙ্গনের উন্নয়নে ক্রীড়া সামগ্রী বিতরণসহ বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগের মাধ্যমে তিনি মানুষের পাশে দাঁড়িয়েছেন। রমজান উপলক্ষে চলমান এই মাংস বিতরণ কার্যক্রমও পুরো মাসজুড়ে অব্যাহত থাকবে বলে আয়োজকরা জানিয়েছেন।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102