রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
দেশ বিরোধী চক্রান্তের প্রতিবাদ মিছিলে বিশাল নেতাকর্মী নিয়ে বিএনপি নেতা আরিফ ও শ্যামলের যোগদান  বাংলাদেশ ছাত্র ফেডারেশনের আহ্বানে নি:শর্ত হাফপাসের দাবিতে ৪ সংগঠনের যৌথ বৈঠক সুষ্ঠুভাবে ব্যবসা পরিচালনায় বক্তাবলীতে ইটভাটা মালিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত মাদক- সন্ত্রাস নির্মূলের ব্যাপারে সে যে-ই হোক না কেন, কোন ছাড় নেই- এড. সাখাওয়াত  পিপিএম-সেবা পদকে ভূষিত নারায়ণগঞ্জের পুলিশ সুপার হাবিবুর রহমান ফতুল্লায় সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে বিক্ষোভ, কথিত মাদকের আস্তানা ভাঙচুর নাশকতা প্রতিহত করতে নেতাকর্মীদের সংযত থাকার আহ্বান জানিয়েছেন এনডিএ চেয়ারম্যান রাজীবের ঢাকা-নারায়ণগঞ্জ রুটে সরকারি নির্ধারিত হারে বাসভাড়া নির্ধারণের দাবি ‎লাখো যাত্রীকে জিম্মি করে নারায়ণগঞ্জ বাস সিন্ডিকেটের পকেট কাটা চলবে না: বাংলাদেশ ছাত্র ফেডারেশন অভিভাবকদের প্রতি সন্তানদের নৈতিক শিক্ষায় গড়ে তোলার আহবান- মাওলানা আবদুল জব্বার

না’গঞ্জ জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদকে জেলা স্বেচ্ছাসেবক দলের ফুলেল শুভেচ্ছা 

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ১৬ মার্চ, ২০২৬
  • ২৪৮ 🪪

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন। এই সম্মানজনক মনোনয়নে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।

সোমবার (১৬ মার্চ) দুপুরে জেলা পরিষদের কার্যালয়ে উপস্থিত হয়ে নবনিযুক্ত প্রশাসককে এই ফুলেল শুভেচ্ছা জানান স্বেচ্ছাসেবক দলের নেতারা।

এ সময় শুভেচ্ছা বিনিময়কালে স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ বলেন, “দীর্ঘ ১৭ বছর ধরে যিনি হামলা, মামলা ও শত নির্যাতনের মুখেও অবিচল থেকে রাজপথে আন্দোলন-সংগ্রামের নেতৃত্ব দিয়েছেন, দল আজ তাঁর সেই অপরিসীম ত্যাগের সঠিক মূল্যায়ন করেছে।”

নেতৃবৃন্দ আরও আশাবাদ ব্যক্ত করে বলেন, দীর্ঘদিনের রাজনৈতিক প্রজ্ঞা ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে অধ্যাপক মামুন মাহমুদ সততা, নিষ্ঠা ও সফলতার সঙ্গে জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব পালন করবেন। তাঁর বলিষ্ঠ নেতৃত্বে জেলা পরিষদ জনকল্যাণে এবং নারায়ণগঞ্জের সার্বিক উন্নয়নে এক নতুন মাত্রা যোগ করবে বলে তাঁরা দৃঢ়ভাবে বিশ্বাস করেন।

এদিকে, সোমবার আনুষ্ঠানিকভাবে জেলা পরিষদের দায়িত্ব গ্রহণের পর থেকেই অধ্যাপক মামুন মাহমুদকে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন ও শ্রেণিপেশার মানুষ ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছেন।

জেলা পরিষদে ফুলেল শুভেচ্ছা প্রদানকালে এ সময় উপস্থিত ছিলেন, জি. এস. শাহ আলম ভূঁইয়া ১নং যুগ্ম-আহ্বায়ক,  সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের ১নং যুগ্ম-আহ্বায়ক জি. এস. শাহ আলম ভূঁইয়া, আহ্বায়ক কমিটির সদস্য নুর আহমেদ ভূঁইয়া সোহেল, আহ্বায়ক কমিটির সদস্য কাজী মাজেদুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দল নেতা মো. সোহেল রানা এবং সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য মো. শফিকুল ইসলাম প্রিন্স-সহ আরও অনেকে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102