রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
শিরোনাম :
স্বাস্থ্যসম্মত কর্মপরিবেশ ও পরিচ্ছন্ন নারায়ণগঞ্জ গড়ে তুলতে একযোগে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতা র‍্যালি জাকির খানের ন্যায়নিষ্ঠ মধ্যস্থতাকে বিতর্কিত করার অপচেষ্টা: ডাক্তার আজিজের তীব্র নিন্দা ও প্রতিবাদ ফতুল্লা থানা কৃষকদলের সম্মেলনে ফজলুল হক ভূইয়ার বিশাল শোডাউন বিশিষ্ট ব্যবসায়ী নেতা ও সংগঠক গোলাম হায়দার লাল মিয়ার ৩৯ তম মৃত্যু বার্ষিকী সরকারের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে রূপগঞ্জ টেলিভিশন মিডিয়া ক্লাবের বৃক্ষরোপণ মহিলা পরিষদের উদ্যোগে সদর ইউএনও’র কঠোর হস্তক্ষেপে সিদ্ধিরগঞ্জে বাল্যবিবাহ প্রতিরোধ  মাওলানা শফিকুল ইসলাম রহ: এর জীবন-কর্ম শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হোসেপুর জনকল্যাণ সমিতির নতুন কার্যকরী কমিটির সভাপতি বজলুর রহমান (সিআইপি), সম্পাদক মোক্তার হোসেন ফতুল্লা থানা কৃষকদলের সম্মেলনে সাদিপুর ইউনিয়ন সভাপতি মোহাম্মদ আলীর শোডাউন নিজে কষ্ট করলেও সন্তানদের উচ্চশিক্ষিত করার আহ্বান-আতাউর রহমান মুকুল

সোনারগাঁও পৌরসভায় গণসংযোগে অঞ্জন দাস, মাথাল মার্কায় ভোট দেওয়ার আহ্বান

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬
  • ২২৫ 🪪
আজ ২৯ জানুয়ারি ২০২৬ (বৃহস্পতিবার) সোনারগাঁও পৌরসভা এলাকায় নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ করেন গণসংহতি আন্দোলন মনোনীত মাথাল মার্কার প্রার্থী গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলার নির্বাহী সমন্বয়কারী এবং গার্মেন্ট শ্রমিক সংহতির কেন্দ্রীয় সহ-সভাপ্রধান জননেতা অঞ্জন দাস।
গণসংযোগকালে তিনি সোনারগাঁও পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং এলাকাবাসীর নিত্যদিনের সমস্যা, দুর্ভোগ ও প্রত্যাশার কথা মনোযোগ দিয়ে শোনেন। এ সময় তিনি বলেন,
“সোনারগাঁওয়ের মানুষ দীর্ঘদিন ধরে অবহেলা, দুর্নীতি ও অনিয়মের শিকার। এই অবস্থা পরিবর্তনের জন্য প্রয়োজন একটি বিকল্প, জনগণের পক্ষে কথা বলা নেতৃত্ব।”
অঞ্জন দাস আরও বলেন, গণসংহতি আন্দোলন ক্ষমতার রাজনীতি নয়, মানুষের অধিকার ও ন্যায্যতার রাজনীতিতে বিশ্বাস করে। তিনি স্থানীয় সমস্যা সমাধান, কর্মসংস্থান সৃষ্টি, শ্রমজীবী মানুষের অধিকার রক্ষা এবং পৌরসভার সেবাব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করেন।
গণসংযোগ শেষে তিনি আসন্ন নির্বাচনে মাথাল মার্কায় ভোট দিয়ে গণসংহতি আন্দোলনের প্রার্থীকে বিজয়ী করার জন্য সোনারগাঁওবাসীর প্রতি আহ্বান জানান।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102