রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৭:০১ অপরাহ্ন
শিরোনাম :
স্বাস্থ্যসম্মত কর্মপরিবেশ ও পরিচ্ছন্ন নারায়ণগঞ্জ গড়ে তুলতে একযোগে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতা র‍্যালি জাকির খানের ন্যায়নিষ্ঠ মধ্যস্থতাকে বিতর্কিত করার অপচেষ্টা: ডাক্তার আজিজের তীব্র নিন্দা ও প্রতিবাদ ফতুল্লা থানা কৃষকদলের সম্মেলনে ফজলুল হক ভূইয়ার বিশাল শোডাউন বিশিষ্ট ব্যবসায়ী নেতা ও সংগঠক গোলাম হায়দার লাল মিয়ার ৩৯ তম মৃত্যু বার্ষিকী সরকারের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে রূপগঞ্জ টেলিভিশন মিডিয়া ক্লাবের বৃক্ষরোপণ মহিলা পরিষদের উদ্যোগে সদর ইউএনও’র কঠোর হস্তক্ষেপে সিদ্ধিরগঞ্জে বাল্যবিবাহ প্রতিরোধ  মাওলানা শফিকুল ইসলাম রহ: এর জীবন-কর্ম শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হোসেপুর জনকল্যাণ সমিতির নতুন কার্যকরী কমিটির সভাপতি বজলুর রহমান (সিআইপি), সম্পাদক মোক্তার হোসেন ফতুল্লা থানা কৃষকদলের সম্মেলনে সাদিপুর ইউনিয়ন সভাপতি মোহাম্মদ আলীর শোডাউন নিজে কষ্ট করলেও সন্তানদের উচ্চশিক্ষিত করার আহ্বান-আতাউর রহমান মুকুল

সোনারগাঁয়ে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মান্নানের উদ্যোগে দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬
  • ২২৯ 🪪

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ জানুয়ারি) বিকেলে উপজেলার কাঁচপুর সোনাপুর ঈদগাহ মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি ও নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নান।

প্রধান অতিথির বক্তব্যে আজহারুল ইসলাম মান্নান বলেন, “তিনবারের সফল সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির সাবেক চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ছিলেন একজন আপোষহীন দেশনেত্রী। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতন্ত্র রক্ষায় তার অবদান অবিস্মরণীয়। আমরা মহান আল্লাহর দরবারে তার রুহের মাগফিরাত ও জান্নাতুল ফেরদাউস কামনা করি।”

সোনারগাঁ থানা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি নজরুল ইসলাম টিটু, মোগড়াপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আতাউর রহমান, কাঁচপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোমেন খান এবং উপজেলা কৃষক দলের আহ্বায়ক ফজলু মেম্বার।

এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাদিপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কাউছার আহম্মেদ এবং স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক রুবেল হোসেনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

দোয়া মাহফিলে কাঁচপুর ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। মোনাজাতে দেশ ও জাতির কল্যাণ এবং বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102