রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
শিরোনাম :
হরিজন জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ডিসির মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান স্বাস্থ্যসম্মত কর্মপরিবেশ ও পরিচ্ছন্ন নারায়ণগঞ্জ গড়ে তুলতে একযোগে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতা র‍্যালি জাকির খানের ন্যায়নিষ্ঠ মধ্যস্থতাকে বিতর্কিত করার অপচেষ্টা: ডাক্তার আজিজের তীব্র নিন্দা ও প্রতিবাদ ফতুল্লা থানা কৃষকদলের সম্মেলনে ফজলুল হক ভূইয়ার বিশাল শোডাউন বিশিষ্ট ব্যবসায়ী নেতা ও সংগঠক গোলাম হায়দার লাল মিয়ার ৩৯ তম মৃত্যু বার্ষিকী সরকারের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে রূপগঞ্জ টেলিভিশন মিডিয়া ক্লাবের বৃক্ষরোপণ মহিলা পরিষদের উদ্যোগে সদর ইউএনও’র কঠোর হস্তক্ষেপে সিদ্ধিরগঞ্জে বাল্যবিবাহ প্রতিরোধ  মাওলানা শফিকুল ইসলাম রহ: এর জীবন-কর্ম শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হোসেপুর জনকল্যাণ সমিতির নতুন কার্যকরী কমিটির সভাপতি বজলুর রহমান (সিআইপি), সম্পাদক মোক্তার হোসেন ফতুল্লা থানা কৃষকদলের সম্মেলনে সাদিপুর ইউনিয়ন সভাপতি মোহাম্মদ আলীর শোডাউন

সোনারগাঁয়ে বিএনপি প্রার্থী মান্নানের সমর্থনে উঠান বৈঠক, খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ১৪৯ 🪪
নারায়ণগঞ্জ–৩ (সোনারগাঁও–সিদ্ধিরগঞ্জ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের পক্ষে গণসংযোগ ও নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে মঙ্গলবার(০৯ডিসেম্বর)সন্ধ্যায় সনমান্দী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের গাংকুলকান্দি গ্রামে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে দেশনেত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

উঠান বৈঠকে সভাপতিত্ব করেন সনমান্দী ইউনিয়ন বিএনপির সাবেক ছাত্রবিষয়ক সম্পাদক মাসুম বিল্লাহ। তিনি বক্তব্যে বলেন, ১৭ বছরের দুঃশাসনে মানুষ আজ ন্যায় বিচার থেকে বঞ্চিত। জনগণের অধিকার ফিরিয়ে আনতে বিএনপির প্রতীক ধানের শীষকে বিজয়ী করা ছাড়া বিকল্প নেই। আজহারুল ইসলাম মান্নান সাহেব একজন সৎ, পরিচ্ছন্ন ও জনগণনির্ভর রাজনীতিবিদ। তার জয় মানে জনগণের জয়।

বৈঠকে বক্তারা বলেন,মানুষ আজ পরিবর্তন চায়। দুঃশাসন, দুর্নীতি ও মিথ্যা মামলা থেকে মুক্তি পেতে ধানের শীষের ঐক্যবদ্ধ জয় নিশ্চিত করতে হবে।বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্রের প্রতীক। তার সুস্থতা দেশের জনগণের আকাঙ্ক্ষা।

স্থানীয় বিএনপি, যুবদল, সেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা বৈঠকে উপস্থিত ছিলেন। সভা শেষে প্রার্থী মান্নানের পক্ষে ভোট চেয়ে প্রচারণা চালানো হয়।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102