বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসলামবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মাওলানা আবদুল জব্বারের শাহরিয়াজ শুভ্রর ৯ম মৃত্যুবার্ষিকী তে বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার শ্রদ্ধাঞ্জলী ত্বকী হত্যার ১৬২ মাস: ‘বিচারহীনতার সংস্কৃতি এখনো কাটেনি সোনারগাঁয়ে যুবদল নেতার মাদক সেবনের ছবি ভাইরাল সোনারগাঁয়ে বিএনপির নেতা হোসেন আলীর বসতবাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ নারায়ণগঞ্জ সদর উপজেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্য সচিব হলেন মো. সোহেল রানা নাজির কামরুল ইসলামের দ্রুত সুস্থতা কামনা করে শুভাকাঙ্ক্ষীদের দোয়া চাইলেন সেঞ্চুরী অ্যাপারেলসের শ্রমিকদের পাওনা আদায়ের দাবিতে নারায়ণগঞ্জে বিক্ষোভ বন্দরে নালিশি জমির মাটি কাটা বন্ধ করল পুলিশ ‘বিদ্যুৎ গ্রাহক অধিকার রক্ষা জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ

কুতুবপুরকে সিটির অন্তভুর্ক্ত করতে ডিসি বরাবর জামায়াতের স্মারকলিপি

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
  • ১৮৭ 🪪
ফতুল্লা থানার জনবহুল এলাকা কুতুবপুর ইউনিয়নকে পুরোপুরি ভাবে সিটিতে অন্তভুর্ক্ত  করতে ১৬ অক্টোবর বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসক বরাবর  জামায়াতের স্মারকলিপি প্রদান।
 বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য মাওলানা মইনুদ্দিন আহমাদ, ওবং কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরী আমীর মাওলানা আবদুল জব্বার এর নেতৃত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন মহানগরী জামায়াতের  সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন, অধ্যক্ষ জাহিদুল ইসলাম সহ কুতুবপুর এলাকার জামায়াত নেতৃবৃন্দ।
স্মারকলিপি প্রদান শেষে মাওলানা মইনুদ্দিন আহমাদ বলেন সিটিতে অন্তভুর্ক্ত হওয়া এটা কুতুবপুর বাসীর বহুদিনের আকাঙ্ক্ষা, এতোদিন স্বৈরাচারী সরকারের দলীয় ক্যাডাররা  বাধাঁ প্রদান করে রেখেছিল।
 এখন তো কোন সমস্যা থাকার কথা না, তাহলে কুতুবপুর  পুরোপুরি হবেনা কেন?
মাওলানা আবদুল জব্বার বলেন, যেহুতু ফতুল্লা থানার গোগনগর, কাশীপুর, ফতুল্লা ইউনিয়নকে সিটিতে অন্তভুর্ক্ত করার কথা এসেছে তাহলে ঢাকার পার্শ্ববর্তী এরিয়া কুতুবপুর কেন নয়? কুতুবপুরকে অন্তভুর্ক্ত করে সিটির সমস্ত সুবিধার আওতায় নিয়ে আসতে হবে। পাশাপাশি বক্তাবলী আলীরটেকের এজন্য সেতু নির্মাণ করতে হবে। সাংবাদিকদের সাথে ব্রিফ দেওয়ায় সময় তিনি জানান আমরা উপরুক্ত জনদাবি গুলো উল্লেখ করে  জেলা প্রশাসক  বরাবর স্মারকলিপি জমা দিয়েছি, তিনিও বিষয় গুলো গুরুত্ব সহকারে দেখবেন বলে আমাদের আশ্বস্থ করেছেন।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102