শুক্রবার, ০৮ মে ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বর্ধিত বাস ভাড়া ‘নিম্নমধ্যবিত্ত পরিবারের শিক্ষার্থীদের ওপর চরম জুলুম: ইউশা ইসলাম  তোলারাম কলেজের নবীন বরণে ‘রাজনৈতিক দাসত্ব’ ও শহীদদের অবমাননার অভিযোগ: ছগির হোসেনের তীব্র প্রতিবাদ বস্তুনিষ্ঠ সংবাদের অঙ্গীকারে না’গঞ্জে অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল ‘নিউজ আলো’র বর্ণাঢ্য আত্মপ্রকাশ তোলারাম কলেজে নবীন বরণের নামে লাখ লাখ টাকার হরিলুট: ফারদিন ইসলামের হুঁশিয়ারি নাসিকে ‘আংশিক নয়, পূর্ণাঙ্গ কুতুবপুর অন্তর্ভুক্তির দাবিতে বিক্ষুব্ধ এলাকাবাসীর প্রশাসককে স্মারকলিপি পেশ তোলারাম কলেজের নবীনবরণে একপাক্ষিক রাজনৈতিক প্রভাব নিয়ে আবিদ রহমানের গভীর উদ্বেগ না’গঞ্জে বাস ভাড়া নৈরাজ্য বন্ধে ডিসিকে শ্রমিক কর্মচারী ঐক্য ফেডারেশনের স্মারকলিপি সিদ্ধিরগঞ্জ পাসপোর্ট অফিসে র‍্যাবের অভিযান: ৭ দালাল আটক ও কারাদণ্ড জিমখানা রেলওয়ে কলোনীতে সাঁড়াশি অভিযান জল্লারপাড়ের ত্রাস পিচ্চি হাবিবসহ আটক ৯ বর্ধিত বাস ভাড়া প্রত্যাহার ও ২৫ টাকা হাফ পাসের দাবিতে জেলা প্রশাসককে ছাত্র ফেডারেশনের স্মারকলিপি

ডেঙ্গু প্রতিরোধে ছাত্র ফেডারেশনের ধারাবাহিক কর্মসূচি কাশিপুরে

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
  • ১৩৪ 🪪
আজ বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার ধারাবাহিক ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচির অংশ হিসেবে কাশিপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডে ভোলাইল আঞ্চলিক শাখার তত্ত্বাবধানে ফগার মেশিনের মাধ্যমে মশা নিধন কার্যক্রম পরিচালিত হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র ফেডারেশন ভোলাইল আঞ্চলিক শাখার যুগ্ম আহ্বায়ক মাহাদী হাসান, সদস্য আকিব হাসান জয় এবং সদস্য আবু তালহা সহ অঞ্চলের অন্যান্য নেতৃবৃন্দ।
এসময় মাহাদী হাসান বলেন, “ডেঙ্গু এখন একটি মহামারী আকার ধারণ করেছে, বিশেষ করে কাশিপুর ইউনিয়নে এর প্রভাব আরও প্রকট। শুধু ফগার মেশিন ব্যবহার করলেই হবে না, আমাদের প্রত্যেককেই সচেতন হতে হবে। বাড়ির চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং জমে থাকা পানিতে ইউনিয়ন পরিষদের উদ্যোগে নিয়মিতভাবে কার্যকরী ডেঙ্গু মশার প্রজননক্ষেত্র ধ্বংসে রাসায়নিক কীটনাশক প্রয়োগ করতে হবে। খাল গুলোকে ইউনিয়ন পরিষদে উদ্যোগে পরিষ্কার করে ব্যবহারের উপযোগী করে তুলতে হবে। — তবেই ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব।”
বাংলাদেশ ছাত্র ফেডারেশন জানায়, এই কর্মসূচি জেলার বিভিন্ন অঞ্চলে চলমান ডেঙ্গু প্রতিরোধ ও সচেতনতামূলক ধারাবাহিক উদ্যোগেরই অংশ।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102