রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশ বিরোধী চক্রান্তের প্রতিবাদ মিছিলে বিশাল নেতাকর্মী নিয়ে বিএনপি নেতা আরিফ ও শ্যামলের যোগদান  বাংলাদেশ ছাত্র ফেডারেশনের আহ্বানে নি:শর্ত হাফপাসের দাবিতে ৪ সংগঠনের যৌথ বৈঠক সুষ্ঠুভাবে ব্যবসা পরিচালনায় বক্তাবলীতে ইটভাটা মালিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত মাদক- সন্ত্রাস নির্মূলের ব্যাপারে সে যে-ই হোক না কেন, কোন ছাড় নেই- এড. সাখাওয়াত  পিপিএম-সেবা পদকে ভূষিত নারায়ণগঞ্জের পুলিশ সুপার হাবিবুর রহমান ফতুল্লায় সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে বিক্ষোভ, কথিত মাদকের আস্তানা ভাঙচুর নাশকতা প্রতিহত করতে নেতাকর্মীদের সংযত থাকার আহ্বান জানিয়েছেন এনডিএ চেয়ারম্যান রাজীবের ঢাকা-নারায়ণগঞ্জ রুটে সরকারি নির্ধারিত হারে বাসভাড়া নির্ধারণের দাবি ‎লাখো যাত্রীকে জিম্মি করে নারায়ণগঞ্জ বাস সিন্ডিকেটের পকেট কাটা চলবে না: বাংলাদেশ ছাত্র ফেডারেশন অভিভাবকদের প্রতি সন্তানদের নৈতিক শিক্ষায় গড়ে তোলার আহবান- মাওলানা আবদুল জব্বার

বক্তাবলীর কানাইনগরে বাৎসরিক সফরে বাহাদুরপুর পীর সাহেব আল্লামা আব্দুল্লাহ মোহাম্মদ হাসান

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
  • ২৫৫ 🪪

দ্বীনের দাওয়াত প্রচারে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার বক্তাবলী ইউনিয়নে বাৎসরিক সফর করলেন বাহাদুরপুর পীর সাহেব আল্লামা আব্দুল্লাহ মোহাম্মদ হাসান। ফতুল্লা থানা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ও বক্তাবলী পরগণা ফরায়জী  আন্দোলন এর সিনিয়র সহ সভাপতি সমাজসেবক আলাউদ্দিন বারীর আমন্ত্রিত অতিথিকে স্বাগত জানান।

শুক্রবার (৪ অক্টোবর) দুপুরে আল্লামা আব্দুল্লাহ মোহাম্মদ হাসান এসময় ছোবহানিয়া স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শন করেন। সেখানে তিনি এক আলোচনা ও দোয়া মাহফিলে অংশ নেন। পরে তিনি কানাইনগর পশ্চিম পাড়া বাইতুল আকসা জামে মসজিদে জোহরের নামাজ আদায় করে দ্বীনের দাওয়াত প্রচার ও দোয়া মাহফিলে বয়ান করেন।

সফরের শুরুতে পীর সাহেব কানাইনগর কবরস্থান ও বক্তাবলীর বিশিষ্ট ব্যাক্তিত্ব মরহুম মেজবাহুল বারী সাহেবের পারিবারিক কবরস্থানে গিয়ে মৃতদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করেন। দুপুরে তিনি আলাউদ্দিন বারীর আতিথেয়তা গ্রহণ করেন।

এই সফরে পীর সাহেব আল্লামা আব্দুল্লাহ মোহাম্মদ হাসান দ্বীনের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন এবং মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন।

সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন বক্তাবলী ফরায়জী আন্দোলন এর সভাপতি ও বেঙ্গল ফাইবার্স লিমিটেডের পরিচালক আনোয়ার হোসেন। ফতুল্লা থানা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক এম এ আকবর, বক্তাবলী ইউনিয়ন বিএনপি নেতা মাহমুদ মেম্বার সহ অন্যান্য নেতৃবৃন্দ।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102