রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশ বিরোধী চক্রান্তের প্রতিবাদ মিছিলে বিশাল নেতাকর্মী নিয়ে বিএনপি নেতা আরিফ ও শ্যামলের যোগদান  বাংলাদেশ ছাত্র ফেডারেশনের আহ্বানে নি:শর্ত হাফপাসের দাবিতে ৪ সংগঠনের যৌথ বৈঠক সুষ্ঠুভাবে ব্যবসা পরিচালনায় বক্তাবলীতে ইটভাটা মালিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত মাদক- সন্ত্রাস নির্মূলের ব্যাপারে সে যে-ই হোক না কেন, কোন ছাড় নেই- এড. সাখাওয়াত  পিপিএম-সেবা পদকে ভূষিত নারায়ণগঞ্জের পুলিশ সুপার হাবিবুর রহমান ফতুল্লায় সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে বিক্ষোভ, কথিত মাদকের আস্তানা ভাঙচুর নাশকতা প্রতিহত করতে নেতাকর্মীদের সংযত থাকার আহ্বান জানিয়েছেন এনডিএ চেয়ারম্যান রাজীবের ঢাকা-নারায়ণগঞ্জ রুটে সরকারি নির্ধারিত হারে বাসভাড়া নির্ধারণের দাবি ‎লাখো যাত্রীকে জিম্মি করে নারায়ণগঞ্জ বাস সিন্ডিকেটের পকেট কাটা চলবে না: বাংলাদেশ ছাত্র ফেডারেশন অভিভাবকদের প্রতি সন্তানদের নৈতিক শিক্ষায় গড়ে তোলার আহবান- মাওলানা আবদুল জব্বার

মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে প্রশাসনকে পদক্ষেপ নেওয়ার আহবান – মাওলানা মঈনুদ্দিন আহমাদ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৯৪ 🪪
২১ সেপ্টেম্বর নাসিক ১১ নং ওয়ার্ডের তল্লা বড় মসজিদ এলাকায় গণসংযোগ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত নারায়ণগঞ্জ ৫ আসনের এমপি পদপ্রার্থী মাওলানা মঈনুদ্দিন আহমাদ।
এসময় ১১ নং ওয়ার্ডের নগর খানপুর, কিল্লারপুল, তল্লা ছোট মসজিদ, হয়ে হাজিগঞ্জ বাজার  এলাকায় শেষ হয় গণসংযোগটি।
এসময় মাওলানা মঈনুদ্দিন আহমাদ  এলাকাবাসীর উদ্যেশে বলেন ১১ নং ওয়ার্ডের  সমস্যার গুলোর মধ্যে একটি গুরুত্বপূর্ণ সমস্যা মাদকের ব্যাপক প্রকোপ। প্রকাশ্যে মাদক ব্যবসা, সেবন সবকিছু চলে তল্লা এলাকায়, তার পাশাপাশি কিশোর গ্যাং এর তাণ্ডব ও চোখে পড়ার মতো। সমাজ থেকে মাদক, দখলদারিত্ব কিশোর গ্যাং তাণ্ডব দূর করতে হলে আমাদের সবাইকে সচেতন হতে হবে। এখনই যথাযথ ব্যবস্থা না নিলে যেকোনো সময় আমাদের সন্তান সহ আশেপাশের যুব সমাজ যেকোনো সময় মাদকের সাথে লিপ্ত হতে পারে, প্রভাবশালী ব্যক্তিবর্গের ছত্রছায়ায় এসব অপকর্মগুলো হয়ে থাকে তাই আমাদের সচেতনতার পাশাপাশি প্রশাসনকেও দৃষ্টান্তমূলক ভূমিকা রাখতে হবে।
স্বৈরাচারী সরকারের আমলে এসব অপকর্ম  মাদক ব্যবসা, দখলদারিত্ব,কিশোর গ্যাং তৈরির মাধ্যমে শহরে প্রভাব বিস্তার করতো স্বৈরাচারীর দোসররা। যুব সমাজকে রক্ষা করার জন্য আমাদের সকলকে একত্রিত হয়ে সুন্দর একটি সমাজ গড়ার অঙ্গীকার করতে হবে।
গণসংযোগ কালে সময় আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ উত্তর থানা আমীর আবুল কালাম আজাদ, ১১ নং ওয়ার্ড সভাপতি মোহাম্মদ খোরশেদ আলম, ওয়ার্ড সেক্রেটারি মোঃ খোকন সহ স্থানীয় জামায়াত  নেতাকর্মী।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102