রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশ বিরোধী চক্রান্তের প্রতিবাদ মিছিলে বিশাল নেতাকর্মী নিয়ে বিএনপি নেতা আরিফ ও শ্যামলের যোগদান  বাংলাদেশ ছাত্র ফেডারেশনের আহ্বানে নি:শর্ত হাফপাসের দাবিতে ৪ সংগঠনের যৌথ বৈঠক সুষ্ঠুভাবে ব্যবসা পরিচালনায় বক্তাবলীতে ইটভাটা মালিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত মাদক- সন্ত্রাস নির্মূলের ব্যাপারে সে যে-ই হোক না কেন, কোন ছাড় নেই- এড. সাখাওয়াত  পিপিএম-সেবা পদকে ভূষিত নারায়ণগঞ্জের পুলিশ সুপার হাবিবুর রহমান ফতুল্লায় সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে বিক্ষোভ, কথিত মাদকের আস্তানা ভাঙচুর নাশকতা প্রতিহত করতে নেতাকর্মীদের সংযত থাকার আহ্বান জানিয়েছেন এনডিএ চেয়ারম্যান রাজীবের ঢাকা-নারায়ণগঞ্জ রুটে সরকারি নির্ধারিত হারে বাসভাড়া নির্ধারণের দাবি ‎লাখো যাত্রীকে জিম্মি করে নারায়ণগঞ্জ বাস সিন্ডিকেটের পকেট কাটা চলবে না: বাংলাদেশ ছাত্র ফেডারেশন অভিভাবকদের প্রতি সন্তানদের নৈতিক শিক্ষায় গড়ে তোলার আহবান- মাওলানা আবদুল জব্বার

ফতুল্লা কাশিপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডে মাওলানা আবদুল জব্বারের গনসংযোগ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
  • ২০১ 🪪
২০ সেপ্টেম্বর শনিবার ফতুল্লা কাশিপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের ভোলাইল,আদর্শ নগর, মিয়াপাড়া, দেওভোগ মাদ্রাসা, প্রধান বাড়ি, বাশমুলি, নূর মসজিদ এলাকা সহ আশ-পাশের এলাকায় ব্যাপক গণসংযোগ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ ৪ আসনের মনোনীত এমপি প্রার্থী মাওলানা মুহাম্মদ আবদুল জব্বার।
এ সময় তিনি বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী  সুন্দর রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য, ন্যয় ভিত্তিক, ইনসাফ ভিত্তিক সুশাসন প্রতিষ্ঠার আন্দোলন করে যাচ্ছে, বিগত সময় ফ্যাসিস্ট সরকার, এই আন্দোলন করার কারণে আমাদের নেতৃবৃন্দকে শহীদ করেছিল। এখন দেশের মানুষ বুঝতে পেরেছে মিথ্যা দিয়ে কখনো সত্যকে দামিয়ে রাখা যায় না। সুযোগ এসেছে দেশকে পরিবর্তন করার। আপনাদের দোয়া ও সমর্থনের  মাধ্যমে আল্লাহতালা যদি খেদমত করার সুযোগ দেন, তাহলে ফতুল্লা কাশিপুরের বড় সমস্যা জলাবদ্ধতা দূর করব ইনশাআল্লাহ, সমাজে থেকে মাদক কিশোর গ্যাং, চাঁদাবাজি দখলদারিত্ব দূর করবো ইনশাআল্লাহ। শিক্ষিত হয়েও যারা বেকার তাদের নিজ নিজ অবস্থান ভেদে চাকরির ব্যবস্থা করা হবে, কর্মসংস্থানের নিরাপত্তা বৃদ্ধি করা হবে, শ্রমিকের প্রাপ্য অধিকার ফিরিয়ে দেয়া হবে ইনশাআল্লাহ।
এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সদর পশ্চিম থানা আমীর অ্যাডভোকেট আক্তার হোসাইনের সভাপতিত্বে থানা সেক্রেটারী সাইদুর রহমানের উপস্থিতিতে এসময় আরো উপস্থিত ছিলেন মো নাসির উল্লাহ অন্তর, মহানগরী  ইসলামি ছাত্র শিবির বশির আহমাদ, সহকারী সেক্রেটারি নারায়ণগঞ্জ সদর পশ্চিম থানা।
ডাঃ আল-আমিন, কাশিপুর ইউনিয়ন সভাপতি ৭নং ওয়ার্ড মাওলানা মোফাজ্জল হোসেন, কাশিপুর ৮নং ওয়ার্ড, সভাপতি আব্দুল হক সহ স্থানীয় শতাধিক জামায়াতে নেতৃবৃন্দ।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102