রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশ বিরোধী চক্রান্তের প্রতিবাদ মিছিলে বিশাল নেতাকর্মী নিয়ে বিএনপি নেতা আরিফ ও শ্যামলের যোগদান  বাংলাদেশ ছাত্র ফেডারেশনের আহ্বানে নি:শর্ত হাফপাসের দাবিতে ৪ সংগঠনের যৌথ বৈঠক সুষ্ঠুভাবে ব্যবসা পরিচালনায় বক্তাবলীতে ইটভাটা মালিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত মাদক- সন্ত্রাস নির্মূলের ব্যাপারে সে যে-ই হোক না কেন, কোন ছাড় নেই- এড. সাখাওয়াত  পিপিএম-সেবা পদকে ভূষিত নারায়ণগঞ্জের পুলিশ সুপার হাবিবুর রহমান ফতুল্লায় সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে বিক্ষোভ, কথিত মাদকের আস্তানা ভাঙচুর নাশকতা প্রতিহত করতে নেতাকর্মীদের সংযত থাকার আহ্বান জানিয়েছেন এনডিএ চেয়ারম্যান রাজীবের ঢাকা-নারায়ণগঞ্জ রুটে সরকারি নির্ধারিত হারে বাসভাড়া নির্ধারণের দাবি ‎লাখো যাত্রীকে জিম্মি করে নারায়ণগঞ্জ বাস সিন্ডিকেটের পকেট কাটা চলবে না: বাংলাদেশ ছাত্র ফেডারেশন অভিভাবকদের প্রতি সন্তানদের নৈতিক শিক্ষায় গড়ে তোলার আহবান- মাওলানা আবদুল জব্বার

না’গঞ্জে শ্রী শ্রী বিশ্বকর্মা পূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৬১ 🪪

নারায়ণগঞ্জের চাঁনমারি উত্তর চাষাড়ার প্রকৃতি টিম্বার এন্ড ইন্ডাস্ট্রিজেশ্রী শ্রী বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত।

স্থাপত্য, শিল্প, সৃষ্টি, নির্মাণই তার কর্ম। দেবশিল্পী বিশ্বকর্মা বৈদিক দেবতা। শাস্ত্রমতে, দেবগুরু বৃহস্পতির ভগিনী যোগসিদ্ধা এবং অষ্টম বসু প্রভাসের পুত্র হলেন বিশ্বকর্মা। ৩১ ভাদ্র, বুধবার (১৭ সেপ্টেম্বর) শ্রী শ্রী বিশ্বকর্মা পুজো।

সারাদেশে ন্যায় এবার ও প্রকৃতি টিম্বার এন্ড ইন্ডাস্ট্রিজে শিল্প, কলকারখানা, স্বর্ণকার ও কর্মকার শিল্পসহ বিভিন্ন মন্ডপে শ্রী শ্রী বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত হয়েছে। তিনি প্রযুক্তি বিদ্যার দেবতা। উপবেদ, স্থাপত্যবেদ ও চতুঃষষ্টিকলার প্রকাশক। তিনি বিশ্বকর্মা। কথিত আছে, যুগে যুগে যতরকম সুন্দর নির্মাণশৈলী তৈরি হয়েছে, সবটাই নির্মাণ করেছেন বিশ্বকর্মা।
প্রকৃতি টিম্বার এন্ড ইন্ডাস্ট্রিজের প্রোপাইটর কমল চন্দ্র মন্ডলের সভাপতিত্বে পুজারী ছিলেন, শংকর চক্রবর্তী।

এসময় উপস্থিত ছিলেন,ফতুল্লা ইউনিয়ন বিএনপি নেতা এহসানুল কবির টিপু, নারায়ণগঞ্জ জজ আদালতের এপিপি এডভোকেট শহিদুল ইসলাম টিটু, নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির সদস্য সচিব এসএম জহিরুল ইসলাম বিদ্যুৎ, পূজা উদযাপন কমিটির সদস্য শ্যামল চন্দ্র দাস, শ্যামল, সুভাষ, বিমল, জয়’সহ অন্যান্যরা।

বিএনপি নেতা এহসানুল কবির টিপু বিশ্বকর্মা পূজা মন্ডপ পরিদর্শনে গিয়ে, মণ্ডপের পূজারী, পূজার আইন শৃঙ্খলাসহ সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন।পূজামন্ডপ পরিদর্শনকালে তিনি বলেন, ‘ধর্ম যার যার উৎসব সবার, দেশের মানুষ স্বাধীনভাবে নিজেদের ধর্ম পালন করবে। আমরা আশা করি আগামীতে আপনাদের এই আনন্দ-উৎসব সুন্দর ভাবে পালন করবেন। আমরা আপনাদের পাশে আছি ও থাকব। আমাদের নেতারা আপনাদের সার্বিকভাবে সহযোগিতা করবে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102